অদ্য ১৬ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সের সংখ্যা, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, হাজতখানা, সার্ভিস ডেস্কসহ সার্বিক দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যারাক, মেস, আবাসন সুবিধা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত, আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম আহম্মেদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ইনচার্জ, মদুনাঘাট তদন্ত কেন্দ্র এবং তদন্ত কেন্দ্রের অন্যান্য অফিসার ও ফোর্স।
















