প্রচ্ছদ    আন্তর্জাতিক   ‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন...

‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু’: আইজেনকট

১৬ নভেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন আইজেনকট। একই সঙ্গে ঘটনাটির দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) আইজেনকট বলেন, নেতানিয়াহুর আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। তাঁর অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-ইসরায়েলি রাজনৈতিক দল রা’আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এ সময় তিনি পুলিশের কাছে একটি গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

মার্কিন হামলার অপেক্ষা নয়, আগেই জবাব দেবে ইরান!

মার্কিন হামলার অপেক্ষা নয়, আগেই জবাব দেবে ইরান!

ওই তথ্যের ভিত্তিতে রা’আমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে পরবর্তী সময়ে তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এরপর গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় আইজেনকটের দল এক বিবৃতিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। দলটির মতে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি।

তবে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নর্ডেন একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক কৌশল হিসেবে নেতানিয়াহু আরব দলগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। দেশটির দুটি প্রধান আরব দল আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাঁকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে শনিবার নেতানিয়াহু আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন আইজেনকট।

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এবং দুই নেতার পালটাপালটি অবস্থানের কারণে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!
বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর  গৃহবধূর মরদেহ উত্তোলন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসায় অবহেলায় বিবি মরিয়ম (নাম) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী,…
 ১৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নারায়ণগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসান বশরীকে আহ্বায়ক ও মো. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি…
 ১৬ নভেম্বর ২০২৬    অর্থনীতি

পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন!

পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন!
অদ্য ১৬ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে…
 ১৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল!

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল!
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার দীর্ঘদিন…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার!

বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার!
স্থানীয় আলেম-ওলামা ও কয়েকটি রাজনৈতিক দলের একাংশের বিরোধিতার মধ্যেই নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও আলোচিত ইসলামি…
 ১৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

উলিপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার: ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

উলিপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার: ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিন মিষ্টি ও বেকারি ব্যবসায়ীকে মোট ৯৫ হাজার টাকা…
 ১৬ নভেম্বর ২০২৬    রংপুর

নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের!

নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের!
নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বরগুনায় এক বৃদ্ধের সঙ্গে তাঁর নাতি জামাইয়ের বিরোধের ঘটনা ঘটেছে। নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের হাতের লাঠি কেড়ে…
 ১৬ নভেম্বর ২০২৬    বরিশাল

‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু’: আইজেনকট

‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু’: আইজেনকট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে…
 ১৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরত চায় সরকার: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরত চায় সরকার: শামা ওবায়েদ
জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা:সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে পাওনা টাকা আত্মসাতের ষড়যন্ত্র এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ট্রাভেলস…
 ১৬ নভেম্বর ২০২৬    সারাদেশ

কালিয়াকৈরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: ২০ কারখানা বন্ধ, ছাত্রলীগের ২০ জনের জামিন নামঞ্জুর

কালিয়াকৈরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: ২০ কারখানা বন্ধ, ছাত্রলীগের ২০ জনের জামিন নামঞ্জুর
মো. শফিকুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গত তিন দিন ধরে গাজীপুরের কালিয়াকৈরে যে অস্থিরতা চলছিল,…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’, সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করলেন লিটন!

‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’, সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করলেন লিটন!
মেয়ের তৃতীয় জন্মদিনে ব্যাট হাতে দুর্দান্ত এক উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে নিজের বিশেষ ইনিংসটি…
 ১৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান!

৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান!
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা। পূর্বনির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরুর মাত্র দেড়…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়