প্রচ্ছদ    জাতীয়   বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে...

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

২৪ নভেম্বর ২০২৬ ০৭:৪৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশের ভূখণ্ডে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে একই আইন প্রয়োগ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরকে রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার কিংবা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে সরকারের কোনো আলোচনা হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিদেশে অবস্থান করে দেশে ফিরলে তার ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে। দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যত্যয় ঘটবে না।

আরও পড়ুন

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গেও কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, রয়টার্সের বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। কে কোথা থেকে কী বলছেন, তা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তাদের কারাগারে যেতে হবে। এ বিষয়ে সরকারের অবস্থান আগেও স্পষ্ট ছিল, এখনো স্পষ্ট এবং ভবিষ্যতেও একই থাকবে।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে, শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভূমিকা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিতভাবে জানা নেই। দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তার বর্তমান অবস্থান কিংবা প্রকাশ্যে উপস্থিতি সম্পর্কে সাংবাদিকরাও নিশ্চিত তথ্য পেয়েছেন কি না, সে প্রশ্ন তোলেন তিনি।

ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি এবং হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যে যারা ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রক্রিয়া চলছে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে পারেন বলে প্রকাশিত সংবাদকে ‘পলিটিক্যাল স্টান্ট’ আখ্যা দেন শামা ওবায়েদ। তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসতে চাইলে আসতে পারেন। তবে বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। এ ধরনের রাজনৈতিক বক্তব্যের কোনো অর্থ নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষ্য, শেখ হাসিনা নিজের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে চলে গেছেন। এখন আবার আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।

এ সময় শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি কিংবা এ ধরনের কোনো সুবিধা দেওয়ার বিধান নেই। এ ক্ষেত্রেও আইনের কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য দেন আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক বিষয় নয়। দেশে ফিরতে হলে তাকে বন্দি হিসেবেই ফিরতে হবে, হাতকড়া পরেই আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ
বাংলাদেশের ভূখণ্ডে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদানের প্রক্রিয়ায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের উপস্থিতি…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ…
 ২৪ নভেম্বর ২০২৬    বিনোদন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, বিদ্যুৎ উৎপাদনে এগোচ্ছে প্রকল্প!

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, বিদ্যুৎ উৎপাদনে এগোচ্ছে প্রকল্প!
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

দেশে আইওয়ার হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

দেশে আইওয়ার হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি!

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি!
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন ফেরার পরিকল্পনা!

১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন ফেরার পরিকল্পনা!
দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!

মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল জুলাইযোদ্ধার!
নেত্রকোণার মদনে যানবাহন থেকে টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী জুলাইযোদ্ধা আব্দুল বারেক। এ…
 ২৩ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও’—এমন মন্তব্য তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক…
 ২৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের…
 ২৩ নভেম্বর ২০২৬    জাতীয়

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম

দর্শনা সীমান্তে নারী-শিশু পাচার ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে পুশিং নারী ও শিশু পাচার এবং মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার…
 ২৩ নভেম্বর ২০২৬    খুলনা

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আকরাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ…
 ২৩ নভেম্বর ২০২৬    ঢাকা

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২, আহত ৩
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর…
 ২৩ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম