বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এ মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, সীমিত পরিসরে আমদানি শুরু হলে বাংলাদেশের বাজারে মার্কিন গরুর মাংসের চাহিদা ও সম্ভাবনা যাচাই করা যাবে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে। বিশ্বসেরা গরুর মাংসের গুণমানই এর পরিচিতি তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

বাংলাদেশের বাজারে আইওয়ার গরুর মাংসের প্রবেশের বিষয়ে একটি সহজ পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তার মতে, প্রথম পর্যায়ে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এ মাংস আমদানির অনুমতি দেওয়া যেতে পারে।
এভাবে সীমিত পরিসরে আমদানি শুরু হলে ভোক্তাদের আগ্রহ এবং বাজারের চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পরবর্তী সময়ে বাজারই নির্ধারণ করবে এ মাংসের চাহিদা কতটা রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
তার এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গরুর মাংস প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা আমদানির অনুমোদনের তথ্য এখনো জানানো হয়নি।

















