প্রচ্ছদ    ঢাকা   কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬...

কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!

২৪ নভেম্বর ২০২৬ ১১:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট আকারের ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় সড়ক নির্মাণের গুণগত মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় পাশের খাল থেকে ভেকু দিয়ে মাটি কেটে এনে সড়কের পাশ ভরাট করা হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। তাদের দাবি, বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ভেঙে পড়েছিল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান জমাদ্দার।

আরও পড়ুন

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। কিন্তু মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি স্থানে ছোট আকারের ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, নির্মাণকাজ চলাকালীনই ওই স্থানে একবার ভাঙন দেখা দিয়েছিল। তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে ফেলা হয়। স্থানীয়রা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। পরে বালু ও খোয়া দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করে পিচ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরেক বাসিন্দা আশিক মোড়ল বলেন, সড়ক নির্মাণের এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে সেটি ভেঙে পড়েছে। তাঁর অভিযোগ, রাস্তার পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো পাশের মাটি কেটে সড়কের কাজে ব্যবহার করা হয়েছে। সড়কটি টেকসই করতে দ্রুত ও যথাযথভাবে সংস্কারের দাবি জানান তিনি।

তবে সড়ক ধসের কারণ হিসেবে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াকে দায়ী করেছেন ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার। তিনি বলেন, বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। কাজটি এখনো নির্মাণাধীন থাকায় ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়রা কী বললেন, না বললেন, সেটি কোনো বিষয় নয়; তারা কাজের কী বোঝেন?

এদিকে সড়কটির নির্মাণকাজের মান ও ধসের বিষয়ে বক্তব্য জানতে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়, এ বিষয়ে বক্তব্য দিলে তাঁর সমস্যা হতে পারে। পাশাপাশি তিনি ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সড়কটির নির্মাণকাজের মান যাচাই, ধসের প্রকৃত কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সমাধানে এলজিইডি কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩
ঢাকার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশ গ্রেফতার…
 ২৫ নভেম্বর ২০২৬    ঢাকা

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু

দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপি, ১০০ কর্মী বাছাই কার্যক্রম শুরু
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানো, স্বচ্ছ নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ…
 ২৫ নভেম্বর ২০২৬    জাতীয়

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার। কর্মজীবনের শেষ দিনে তাঁকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী বিদায়…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!

এবার ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর!
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ দফায় টানা প্রায় ৩০ ঘণ্টায় ৩২০ মেগাওয়াট করে…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিচ্ছে সরকার, ১০ উদ্যোক্তা পেলেন ১০ লাখ ২০ হাজার টাকা!
পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, খামারিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে দিনভর তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিশ্রামে যাননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে দাপ্তরিক…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক, করলেন তরুণীকে বিয়ে

প্রেমের টানে চীন থেকে সুনামগঞ্জে যুবক,  করলেন তরুণীকে বিয়ে
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। অবশেষে ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ!
পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মালয়েশিয়া সফরও স্থগিত করা হয়েছে।…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!

আজ রাতেই চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমে আসায় মঙ্গলবার রাতেই…
 ২৪ নভেম্বর ২০২৬    অর্থনীতি

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে

জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক, কলেজছাত্রী হেফাজতে
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত তিনটি ফোর্সের…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার কাছে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের চেয়ে নিজের ও পরিবারের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। সোমবার বিকেলে…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা