বগুড়ার কাহালু উপজেলার পোড়াপাড়ায় সমান্তাহার যুব সংঘে অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতৃবৃন্দের দাবি অনুযায়ী, এ ঘটনায় ক্লাবটির আনুমানিক আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুরইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও সংঘের সভাপতি আব্দুল মোমিনসহ এলাকাবাসী এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ অনুযায়ী, গত ১৯ নভেম্বর লকডাউনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কাহালু থানায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
৩৫ বছর শিক্ষাদান, বিদায়বেলায় ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ি ফিরলেন শিক্ষক!

অভিযোগে বলা হয়, মামলা দায়েরের জের ধরে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও সন্ত্রাসী সমান্তাহার যুব সংঘ ক্লাব ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ক্লাবের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে আনুমানিক আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনার পরপরই মুরইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মোমিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

















