প্রচ্ছদ    আন্তর্জাতিক   থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ,...

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯!

২৭ নভেম্বর ২০২৬ ০৭:১৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন ছড়িয়ে পড়ার পর নিরাপত্তার স্বার্থে শোধনাগারের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্ভাব্য বায়ুদূষণ নিয়ে সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত ব্যাংচাক করপোরেশনের তেল শোধনাগারটিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে।

ব্যাংককের ইরাওয়ান মেডিকেল সেন্টার জানিয়েছে, এ ঘটনায় আহতদের অধিকাংশই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি
Nine people were injured following the blast on Thursday.

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার পাশাপাশি নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। পরে নগর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায়। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে আশপাশের বাসিন্দাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে শোধনাগারটির পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের সম্ভাব্য বায়ুদূষণের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

শোধনাগারটির মালিক প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কী কারণে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির সব ধরনের উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোধনাগারের একটি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ইউনিটটি তেল সংরক্ষণাগার থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভবিষ্যতে নতুন কোনো ঝুঁকি রয়েছে কি না, তা যাচাই করার কথাও জানিয়েছেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘তেল সংরক্ষণাগারটি শতভাগ নিরাপদ—এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা তাদের উৎপাদন কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি দেব না।’

Smoke and flames rise from the Bangchak oil refinery following an explosion in Bangkok, Thailand, November 26, 2026 in this screengrab taken from a video.

এদিকে এ দুর্ঘটনার কারণে দেশটির জ্বালানি সরবরাহে সংকট তৈরির আশঙ্কা নাকচ করেছেন আকানাত প্রমফান। তিনি জানান, থাইল্যান্ডে আরও পাঁচটি তেল শোধনাগার রয়েছে। তা ছাড়া দুর্ঘটনাকবলিত স্থাপনাটি দেশের বৃহত্তম শোধনাগারগুলোর মধ্যে পড়ে না। ফলে আপাতত জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই।

প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে দুর্ঘটনাকবলিত শোধনাগারটির। আয়তনের দিক থেকে এটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম তেল শোধনাগার। একই সঙ্গে এটি দেশটির নগরাঞ্চলে অবস্থিত একমাত্র তেল শোধনাগার।

উল্লেখ্য, ২০১২ সালের জুলাই মাসেও একই শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় আশপাশের আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়। তখন শোধনাগারটির মেরামতকাজ শেষ করতে প্রায় দুই সপ্তাহ সময় লেগেছিল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে!

ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯!

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯!
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।…
 ২৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে সব জানাব, বিএনপি নেতাদের নাম ধরে বলব: আমির হামজা

প্রধানমন্ত্রীকে সব জানাব, বিএনপি নেতাদের নাম ধরে বলব: আমির হামজা
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরার ঘোষণা দিয়েছেন…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি
সুনামগঞ্জ প্রতিনিধিদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ সীমান্তের সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে…
 ২৭ নভেম্বর ২০২৬    সারাদেশ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর!

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর!
বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

পঞ্চগড়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

পঞ্চগড়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিদ্বেষমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে ‘আর…
 ২৭ নভেম্বর ২০২৬    রংপুর

জামালপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা

জামালপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা
বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ এবং নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার প্রত্যয়ে জামালপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

শরীয়তপুরে সুফি-সাধক ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা

শরীয়তপুরে সুফি-সাধক ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা
বিদ্বেষ ও বিভাজনের বিপরীতে সহাবস্থান, মানবিকতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে শরীয়তপুরে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার…
 ২৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ঠাকুরগাঁওয়ে ভিন্ন মত ও বিশ্বাসের সহাবস্থানে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

ঠাকুরগাঁওয়ে ভিন্ন মত ও বিশ্বাসের সহাবস্থানে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান
সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁও শহরের টাটকা চাইনিজ…
 ২৭ নভেম্বর ২০২৬    রংপুর

ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে নতুন মূল্য ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা!

ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে নতুন মূল্য ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা!
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা…
 ২৭ নভেম্বর ২০২৬    অর্থনীতি

ডারউইনের জয় এখন বাড়তি বোঝা, ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ!

ডারউইনের জয় এখন বাড়তি বোঝা, ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ!
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক সেই জয়ের পর টানা ১০টি আন্তর্জাতিক ম্যাচে কোনো জয় পায়নি…
 ২৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা!

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা!
হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না, গড়লেন জাতীয় রেকর্ড!

সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না, গড়লেন জাতীয় রেকর্ড!
ভারতের মাটিতে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে বাংলাদেশের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে সুমাইয়া দেওয়ানের ব্রোঞ্জ জয়ের পর দ্বিতীয় দিনে নতুন জাতীয় রেকর্ড…
 ২৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড
চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের ১০০ রোল চায়না কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ মো. নোমান (৩০)…
 ২৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত, জনগণকে এগিয়ে আসতে হবে: রাশেদ খাঁন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তবে পরিস্থিতির উন্নয়নে স্থানীয়…
 ২৬ নভেম্বর ২০২৬    জাতীয়