প্রচ্ছদ    সারাদেশ   আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু-বৃদ্ধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা...

আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু-বৃদ্ধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক দম্পতি

১১ আগস্ট ২০২৩ ১১:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

রাঙামাটিতে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে মানবতার অনন্য নজির স্থাপন করলেন এক চিকিৎসক দম্পতি। বন্যাকবলিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু-বৃদ্ধসহ সকলকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছেন এই দম্পতি।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রাজিউর রহমান ও ডা. জিনাত মোস্তফা সারা দস্পতি। নিজ উদ্যোগে বিভিন্ন ওষুধ কোম্পানির সহযোগিতায় চিকিৎসার সঙ্গে তারা বিনামূল্যে ওষুধও দিচ্ছেন।

আরও পড়ুন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

এর আগেও দরিদ্র রোগীদের থেকে টাকা না নিয়ে চিকিৎসাসেবার সঙ্গে ওষুধ কেনার জন্য সহযোগিতা করে গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছিলেন রাজিউর-সারা দম্পতি। বাঘাইছড়িতে তাদের মানবতার কথা জানেন না এমন মানুষ খুব কমই আছেন। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য জন্য প্রশংসায় ভাসছেন তারা।

ডা. রাজিউর রহমান বলেন, চিকিৎসকদের একমাত্র ধর্মই হচ্ছে মানুষের সেবা করা। আমি এবং আমার স্ত্রী সেই দায়িত্বই পালন করছি। বন্যা কবলিত এলাকাগুলোর অনেক মানুষ এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের অনেকেই পানিবাহিত রোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন, তাই তাদের সেবায় আমরা কাজ করছি। বাঘাইছড়ির অনেকেই বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছেন, আমরাও তাদের সহযোদ্ধা বলে মন্তব্য করেন তিনি।

বাঘাইছড়ির ৩নং ওয়ার্ডের বাসিন্দা ৫৫ বছর বয়সী শামসুল আলম আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। তিনি বলেন, দুই দিন যাবত আশ্রয়কেন্দ্রে আছি। বাড়িতে পানি ওঠার কারণে বাড়ি যেতে পারছি না। আমার শ্বাসকষ্ট আছে, এই অবস্থায় ডাক্তার সাহেব আমাদের বিনামূল্য চিকিৎসা করছেন, ওষুধও দিচ্ছেন। আমরা উনার কাছে কৃতজ্ঞ।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, বিপদেই মানুষের আসল পরিচয়। এই দুর্যোগকালীন পরিস্থিতি ডা. রাজিউর রহমান ও ডা. জিনাত মোস্তফা সারা দম্পতি যেটা করছেন সেটা সত্যিই প্রশংসনীয়। উনাদের মতো সবারই মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো সাত দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঁচ…
 ২৯ অক্টোবর ২০২৬    বরিশাল

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক তারুটিয়ায় হেযবুত তওহীদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক রাজু আহমেদ। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের…
 ২৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!
নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ নতুন মূল্য…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!

মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট পেয়েছিলেন জামায়াতে ইসলামীর…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদার দুইজনকে গুলি করে হত্যা

পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদার দুইজনকে গুলি করে হত্যা
মো: ইমরান নাজীর, পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি…
 ২৯ অক্টোবর ২০২৬    রাজশাহী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়!

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীনের জয়!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ!
আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের ই-টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। দাপুটে এই জয়ে জোড়া গোল করেছেন পাভেল হাসান।…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুর সংবাদদাতা: বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!

রান্না জানেন, এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী!
মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা…
 ২৯ অক্টোবর ২০২৬    বিনোদন

স্পেনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, যা জানালেন কুকুরেয়ার প্রেমিকা!

স্পেনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, যা জানালেন কুকুরেয়ার প্রেমিকা!
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ঠিক পেছনের ট্রেনে থাকায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ঠাকুরগাঁও-১ আসনে ৬৬ কেন্দ্রের ফল, বড় ব্যবধানে এগিয়ে ফয়সল আমীন!

ঠাকুরগাঁও-১ আসনে ৬৬ কেন্দ্রের ফল, বড় ব্যবধানে এগিয়ে ফয়সল আমীন!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গণনা শেষে এখন পর্যন্ত প্রকাশিত ৬৬টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

মহেশপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত…
 ২৯ অক্টোবর ২০২৬    খুলনা

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের!

তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, জাতির সামনে স্পষ্ট করার দাবি নাহিদের!
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ…
 ২৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত