ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ১৫৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৭ হাজার ৪৯৬। তবে ফলাফলটি বেসরকারি।

















