প্রচ্ছদ    রকমারি   ৮০ হাজার ছাড়াল,হাসপাতালে ভর্তি ডেঙ্গু...

৮০ হাজার ছাড়াল,হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

১২ আগস্ট ২০২৩ ০৯:৪৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক:

দেশে একদিনে আরও ২ হাজার ৪৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৭৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৬ জন ঢাকার, বাকিরা বাইরের। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৭৩ জন দাঁড়িয়েছে।

ডেঙ্গুর প্রকোপের মধ্যে কেবল অগাস্টের প্রথম ১০ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২৪২ জন, মৃত্যু হয়েছে ১২২ জনের। বাংলাদেশে এর আগে কেবল ২০১৯ সালের এর চেয়ে বেশি লক্ষাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আর মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়াল এবারই প্রথম।

আরও পড়ুন

কুরবানির আগেই সংগ্রহ করে রাখুন প্রয়োজনীয় সামগ্রী, না হলে পড়তে পারেন বিপাকে

কুরবানির আগেই সংগ্রহ করে রাখুন প্রয়োজনীয় সামগ্রী, না হলে পড়তে পারেন বিপাকে


জুলাই মাস থেকে ঢাকার বাইরে সারা দেশেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ফলে ভর্তি রোগী ও মৃত্যুর এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন-পুরনো মিলিয়ে ৯ হাজার ৬৭৫ জন রোগীর চিকিৎসা চলছিল। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৪২১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫ হাজার ২৫৪ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল বর্ষা মৌসুমের আগেই। ভরা বর্ষায় জুলাই মাসে তা ভয়ঙ্কর রূপ নেয়। জুলাই মাসের ৩১ দিনেই হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৮৫৪ জন রোগী, মৃত্যু হয় ২০৪ জনের। এক মাসে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা এ বছরের মোট সংখ্যার অর্ধেকের বেশি।

এছাড়া জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন এবং জুনে ৫ হাজার ৯৫৬ রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়। এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন। এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ২৮১ জনের।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!

কার্পেটিংয়ের সাত দিনেই ধস, ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়কে ফাটল!
শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে…
 ২৪ নভেম্বর ২০২৬    ঢাকা

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!

বৃহস্পতিবার সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী!
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করলেন মহড়া!

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করলেন মহড়া!
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নোয়াখালীর স্বর্ণদ্বীপে অল-টেরেইন ভেহিকল (এটিভি) বা বিশেষ…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ!

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ!
সালমান ফারসী, সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে…
 ২৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুম, খুন ও ক্রসফায়ার হয়নি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুম, খুন ও ক্রসফায়ার হয়নি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে কোনো গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী। মঙ্গলবার (২৪…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ

পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ
‎মোঃ ইমরান নাজীর, পাবনা:‎‎পাবনায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের পর বেড়া উপজেলায় বৃশালিখা এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সওদাগরপাড়া এলাকার…
 ২৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেব: হাসনাত

শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নেব: হাসনাত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শেখ…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর!

হত্যা মামলায় সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর!
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথক দুটি অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪…
 ২৪ নভেম্বর ২০২৬    খুলনা

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অন্যায় ও অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাবেক মেয়র সাঈদ খোকন আটক হওয়ার পর আদালত চত্বরে তার আইনজীবীকে হেনস্তার ঘটনাকে অন্যায় ও অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা.…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া!

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। একই সঙ্গে দলের সব ধরনের দায়িত্ব ও সাংগঠনিক সম্পৃক্ততা থেকেও সরে…
 ২৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ

বাংলাদেশে পা রাখলেই কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: শামা ওবায়েদ
বাংলাদেশের ভূখণ্ডে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়

বিজয়নগরে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন এসিল্যান্ড, আইনসংগতভাবে কাজের প্রত্যয়
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে শূন্য থাকা সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তা হিসেবে যোগদানের প্রক্রিয়ায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের উপস্থিতি…
 ২৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী!
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ…
 ২৪ নভেম্বর ২০২৬    জাতীয়

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া নাটক ও চলচ্চিত্র অঙ্গনে!
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ…
 ২৪ নভেম্বর ২০২৬    বিনোদন