প্রচ্ছদ    আন্তর্জাতিক   মমতা বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থীর...

মমতা বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম জানালেন

১৯ ডিসেম্বর ২০২৩ ০৩:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন না হওয়া পর্যন্ত বিরোধীদের নিয়ে গড়া জোট ‘ইনডিয়া’র প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে কোনো কথা বলবেন না বলে সোমবার ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২৪ ঘণ্টা যেতে না যেতে ১৮০ ডিগ্রি উল্টে মঙ্গলবার নয়াদিল্লিতে বিরোধী ইনডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খড়গে নাম প্রস্তাব করেছেন মমতা।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরোধী জোট ইনডিয়ার চতুর্থ বৈঠক দিল্লিতে শুরু হয়েছে। বৈঠকে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গেও যোগ দিয়েছেন। একাধিক সূত্র বলেছে, বিরোধী জোট ইনডিয়ার চলমান বৈঠকে মমতা বন্দোপাধ্যায় ওই প্রস্তাব দেন। বিরোধীদলের বিশিষ্ট দলিত মুখ হওয়ায় খড়গেকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মমতার প্রস্তাব ব্যাপক সমর্থন পায়।

ওই সূত্র এনডিটিভিকে বলেছে, বৈঠকে যোগ দেওয়া দলগুলোর মধ্যে অন্তত ১২টি মমতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মমতার এই পরিকল্পনায় সমর্থন জানান। তিনি বলেন, এর মাধ্যমে প্রথম দলিত প্রধানমন্ত্রী পাবে ভারত।

আরও পড়ুন

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

Iran Us

বৈঠকের সূত্রগুলো জানিয়েছে, তবে মমতার প্রস্তাবে পানি ঢেলে দিয়েছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে। তিনি বলেছেন, কেবল দুস্থদের জন্য কাজ করতে চান তিনি।

এই বিষয়ে জানতে চাইলে কংগ্রেস প্রধান খড়গে সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের আগে নির্বাচনে জিততে হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পরে নেওয়া যাবে। এর আগে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সময় তফসিলি জাতি ও উপজাতির দুই সদস্য রামনাথ কোবিন্দ এবং দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলো ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদলগুলো ভারতের দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর বিরোধী বলেও অভিযোগ করে বিজেপি।

বিরোধী জোট ইনডিয়ার প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মমতার প্রস্তাবে দলগুলোর ব্যাপক সমর্থনকে খড়গের মর্যাদার ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে এই প্রস্তাবকে অনেকে রাহুল গান্ধীর জন্য কিছুটা অপমানজনক হিসেবেও দেখছেন। কংগ্রেসের এই নেতার বিরোধী জোটের শীর্ষ পদের প্রার্থী হওয়া নিয়ে জোটের দলগুলোর মাঝে বিভাজন রয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খড়গে বলেছেন, আসন ভাগাভাগির বিবাদমান ইস্যুটি রাজ্য স্তরে সমাধান করা হবে। সেখানে এই ইস্যুর সমাধানে কোনও প্রতিবন্ধকতা তৈরি হলে তা কেন্দ্রীয় স্তরে তোলা হবে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং আরও কয়েকটি দল আগামী ৩১ ডিসেম্বর বিরোধীদের আসন ভাগাভাগি নিয়ে আলোচনার সময়সীমা নির্ধারণ করেছে।

বিরোধী ইনডিয়া জোটের ২৮টি দল মঙ্গলবারের বৈঠকে অংশ নিয়েছিল। খড়গে বলেছেন, তারা বিরোধী জোটের আসন ভাগাভাগি নিয়ে দেশের বিভিন্ন শহরে একাধিক বৈঠক করবেন। এটা না করলে আমরা জনগণের মাঝে সচেতনতা বাড়াতে পারব না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়