প্রচ্ছদ    সারাদেশ   ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের...

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার: প্রশাসন।

২০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত । ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষার্থে আমরা বদ্ধপরিকর। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য আমরা সবার সহযোগিতা চাই।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!

সার্বিক নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে রোভার স্কাউট সদস্য, সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট), জয়বাংলা ফটক (প্রান্তিক গেট) ও বিশমাইল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ট্র্যাফিক পুলিশের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) চালু রাখা হয়েছে। এদিকে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা কমিটি ও শৃঙ্খলা রক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে এবং সেগুলো আলাদা স্টিকার যুক্ত করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান ফটক (ডেইরি গেট) পর্যন্ত কোনো রিকশা চলাচল করবে না। ছাত্রী হল থেকে আসা রিকশাগুলো বীরপ্রতীক তারামন বিবি হলের সামনে (টারজান পয়েন্ট পর্যন্ত) থামবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের দিকে কোনো রিকশা চলাচল করবে না।

পরীক্ষার্থীদের গাড়ি শুধু বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট দিয়ে ঢুকবে এবং সেনওয়ালিয়া গেট দিয়ে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করবে। বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠ, রাঙামাটি পানির ট্যাংকের মাঠ, বিশমাইল খেলার মাঠসহ জাবি স্কুলকলেজ থেকে উত্তরদিকের সেনওয়ালিয়া পর্যন্ত অবস্থিত ফাঁকা জায়গাগুলো গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গাড়ি রাত আটটার পর থেকে চলতে পারবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো অস্থায়ী দোকান বসানো যাবে না। বিশ্ববিদ্যালয়ের বটতলা, প্রধান ফটক ও জয়বাংলা ফটকসংলগ্ন খাবারের দোকানগুলো মনিটরিংয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)সকল নয়টায় শুরু হয়ে মোট ৬ শিফট ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় ১ম শিফটে ‘সি’ ১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ২য় শিফট থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন ৫ শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের  (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ওই দিন শেষ দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ: নৌপুলিশ প্রধান

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ: নৌপুলিশ প্রধান
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এখনো মামলা করেনি তার পরিবার। তবে পরিবারের পক্ষ থেকে মামলা না করা হলে পুলিশ নিজেই…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহসিফের মৃত্যু: দীপের বক্তব্যে আশ্বস্ত নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না বাবা!

তাহসিফের মৃত্যু: দীপের বক্তব্যে আশ্বস্ত নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না বাবা!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। ঘটনার রাতে ধাওয়া খেয়ে তাহসিফের তুরাগ নদে ঝাঁপ দেওয়ার দাবি করেছেন…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক, আলোচনায় শিক্ষা ও পর্যটন!

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক, আলোচনায় শিক্ষা ও পর্যটন!
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ কাউন্সিল। বৈঠকে বাংলাদেশের শিক্ষা, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, তরুণদের কর্মদক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতের…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, উপস্থিত নাহিদ-আখতার!

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, উপস্থিত নাহিদ-আখতার!
চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন, বিতর্কিত আইন বাতিল…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার
দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও রাজনৈতিক সংঘাত বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জামায়াতের লংমার্চকে ‘লাল কার্ড’ দেখাবে খুলনার মানুষ, মন্তব্য রাশেদ খাঁনের!

জামায়াতের লংমার্চকে ‘লাল কার্ড’ দেখাবে খুলনার মানুষ, মন্তব্য রাশেদ খাঁনের!
জামায়াতে ইসলামীর ৩১ অক্টোবরের লংমার্চ খুলনা বিভাগের মানুষ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

যমুনায় ডুব দিয়ে নদীকে ‘দূষণমুক্ত’ ঘোষণা বিজেপি এমপির!

যমুনায় ডুব দিয়ে নদীকে ‘দূষণমুক্ত’ ঘোষণা বিজেপি এমপির!
ভারতের দিল্লিতে যমুনা নদীর দূষণ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই নদীতে ডুব দিয়ে পানি পরিষ্কার বলে দাবি করেছেন বিজেপির সংসদ সদস্য মনোজ তিওয়ারি। এমনকি নদীর পানি…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কনীতিতেও কমেনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি!

ট্রাম্পের শুল্কনীতিতেও কমেনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর হ্রাস, আমদানিতে বাড়তি শুল্ক আরোপ ও দেশে উৎপাদন বাড়ানোর নীতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়লেও কমেনি দেশটির…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী টুকু

তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি: প্রতিমন্ত্রী টুকু
তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

নভেম্বর থেকেই প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি!

নভেম্বর থেকেই প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি!
ভোক্তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিসর বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রি…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!
মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকার শুরু করেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ।…
 ৩০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!
সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার জন্য নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণের পাশাপাশি পাঁচ…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

গাইবান্ধায় ধানক্ষেতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা মজনু আটক!

গাইবান্ধায় ধানক্ষেতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা মজনু আটক!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ…
 ৩০ অক্টোবর ২০২৬    রংপুর

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘জঘন্য’ বললেন ট্রাম্প!

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘জঘন্য’ বললেন ট্রাম্প!
নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ওই সাংবাদিকের শারীরিক গঠন…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, অংশ নেওয়ার আহ্বান হাসনাতের!

শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, অংশ নেওয়ার আহ্বান হাসনাতের!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত