প্রচ্ছদ    বিনোদন   সংবাদের শিরোনাম নিয়ে চটেছেন অভিনেত্রী...

সংবাদের শিরোনাম নিয়ে চটেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়

২৯ জুলাই ২০২৩ ০১:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 রূপালি জগৎ ডেস্ক:
কাউকেই কথা বলতে ছাড়েন না। হোক সেটা সিনেমার প্রযোজক কিংবা সিনিয়র কোনো অভিনেতা। দিন কয়েক আগে রবীন্দ্রনাথ নিয়ে কথা শুনিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে। এবার ক্ষোভ ঝাড়লেন সংবাদের শিরোনাম নিয়ে। হ্যাঁ অনেকটা ঠোঁটকাটা স্বভাবের টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায় বলছি। 
কদিন বাদেই মুক্তি পাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। যেখানে বৃন্দা বসু নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যার মেয়ে দিতি বসু নিঁখোজ হয়ে গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ইতিমধ্যেই সেই সিরিজের ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। প্রচারও চলছে পুরোদস্তুর। এর মাঝেই এক খবরের শিরোনাম পড়ে বেজায় চটে গেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অতঃপর কড়া কথা শোনাতেও ছাড়লেন না অভিনেত্রী।
টুইটে প্রতিবাদ করে স্বস্তিকার লিখেছেন, ‘দয়া করে খবরের শিরোনাম নিয়ে আরেকটু দায়িত্বশীল হোন। এরকম হেডলাইন করতেই হলে বৃন্দা বসুর মেয়ে নিখোঁজ লিখুন। ওটা আমার চরিত্রের নাম।’ সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টায় ‘নিখোঁজ দিতি বসু, তদন্ত শুরু পুলিশের, অভিযুক্ত জনপ্রিয় সাংবাদিক’ এমন শিরোনামে খবর প্রকাশিত হয়। আর এটিই নজরে আসে অভিনেত্রীর। মা হিসেবে এমন শিরোনাম দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিলেন সামাজিকমাধ্যমের পাতায়।
স্বস্তিকার মন্তব্য, ‘আমার নিজের সন্তান আছে যে বহু দূরে থাকে। আমাদের পরিবার আছে, তাতে বয়স্ক মানুষ আছেন, আমাদের জন্য চিন্তা করার অনেক লোক আছে, তাদের ব্যতিব্যস্ত করে কিছু পাওয়ার আছে? আপনাদের সন্তানকে নিয়ে এরম খবর করতে অনুমতি করবেন? অভিনেতারা আসলে সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়। দায়িত্ব আপনাদের নেই কিন্তু আশা করি চেষ্টা করবেন অল্প দায়িত্বশীল হওয়ার। ওই চেষ্টাটুকুই আমরা করতে পারি। এইভাবে আমি আমার কাজের প্রচার করতে একেবারে চাই না। এইভাবে আমার কাজ কাউকে দেখতেও হবে না।’
স্বস্তিকার মেয়ে অন্বেষা বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মা হিসেবে তার চিন্তা হওয়াটা স্বাভাবিক। এর মাঝেই খবরের এমন শিরোনাম পড়ে ক্ষিপ্ত অভিনেত্রী।
প্রসঙ্গত, ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, শাঁওলী চট্টোপাধ্যায়, সোমাশ্রী, প্রতীকসহ অনেককে। সিরিজের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম। পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!
পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু নরম সুরে কথা বলে লাভ নেই; এ জন্য আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ, রাজনৈতিক আন্দোলন ও কূটনৈতিক লড়াই গড়ে তুলতে হবে…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর মাসুদ রানাকে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত একটি উঠান বৈঠককে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা ও বৈঠক পণ্ড করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বিকালে…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!
জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে নির্ধারিত একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থানীয় উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র পরিচয়ে লোকজন…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!
দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য জাপানিসহ তৃতীয় ভাষা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!
নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তাড়াহুড়া করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে ধরা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয়…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী
রাজনীতিতে কার ক্ষমতা বাড়ল বা কমল, তার চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!
জুবায়ের আহমেদ, স্টাফ রিপোর্টার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মসজিদের সভাপতি পদ নিয়ে বিরোধ, ৫ ঘরে আগুন!

মসজিদের সভাপতি পদ নিয়ে বিরোধ, ৫ ঘরে আগুন!
মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর)…
 ২৮ অক্টোবর ২০২৬    ঢাকা