Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
আগের বছর তিন দিন ধরে রাজ্যজুড়ে পূজার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার একদিনেই সব পূজার উদ্বোধন করবেন তিনি। আগামী ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে কালীঘাটের বাড়ি থেকে ভারচুয়ালি ৮৩৬টি পূজার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলি অঞ্চল কিবুৎজে অন্তত ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। যারমধ্যে কয়েকটি শিশুর মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।
গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলি অঞ্চল কিবুৎজে অন্তত ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। যারমধ্যে কয়েকটি শিশুর মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।
আর মাত্র কয়েক ঘণ্টার পর পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। গাজার বিদ্যুৎ বিভাগের প্রধান জালাল ইসমাইল জানিয়েছেন এ তথ্য।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নিশানায় নিখুঁত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী। এর আগে, মঙ্গলবার লেবানন সীমান্তে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর তিন সদস্যের প্রাণহানি ঘটে।
গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরায়েলি ভূখণ্ডে হামলা হয়েছে। মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া গোলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়ার সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। সিরিয়া থেকে ছোড়া গোলা ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত হানার তথ্য স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো ইসরায়েলি হামলায় বিশ্বের নানা প্রান্তের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
গাজা উপত্যকায় ইসরায়েল যা করছে, তা কোনও রাষ্ট্রের কর্মকাণ্ডের মতো নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের চলমান ভয়াবহ হামলার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলেও অভিহিত করেছেন তিনি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে না জড়াতে ইরানকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে একই হুঁশিয়ারি দেওয়া হয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকেও।
ইসরায়েলকে দায়ী করেছে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া, ইসরায়েলিদের উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ও গাজায় সাধারণ মানুষের রক্তক্ষয়ের জন্য ।
অন্তত ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত। চতুর্থ দিনে গড়ানো এই সংঘাতে ইসরায়েলের বিমান হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজারের বেশি মানুষ।