Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, গাজায় হামাসের শীর্ষ কমান্ডারদের মাত্র অল্প কয়েকজন ইসরায়েলে বৃহৎ পরিসরে চালানো আকস্মিক হামলার তথ্য জানতেন।
ইরান অস্বীকার করেছে ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ । তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যেসব ফিলিস্তিনি ইসরায়েলের উপর হামলার পরিকল্পনা করেছেন তাদের হাতে চুম্বন করেন তারা।
হামাস-ইসরায়েল যুদ্ধের চতুর্থ দিনে গড়ানো হালনাগাদ তথ্য জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নরেন্দ্র মোদিকে মঙ্গলবার টেলিফোন কলে যুদ্ধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী।
তীব্র থেকে তীব্র হচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ। প্রথম হামলা চালায় গত শনিবার হামাস ইসরায়েলের উপর ; এরপর ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে অব্যাহতভাবে বোমা ছুড়ে যাচ্ছে।
অমর্ত্য সেন ভারতীয় অর্থনীতিবিদ মারা গেছেন বলে একটি গুজব ছড়িয়েছে। টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ডসহ অনেক ভারতীয় সংবাদমাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট) খবর প্রকাশ করা হয়— নোবেলজয়ী অমর্ত্য সেন মারা গেছেন।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজারে পৌঁছেছে। এছাড়া ভূমিকম্পে আহত ব্যক্তিদের আগের সংখ্যা কমিয়ে সংশোধনী দেওয়া হয়েছে।
গত তিন দিন ধরে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিকভাবে অভিযান শুরু করে তারা।
ভারতের লাদাখে স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে জয় পেয়েছে এনসি-কংগ্রেস জোট। আর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মাত্র দুইটি আসনে জিতেছে। লেহ, লাদাখ ও কারগিলের জন্য এই স্বশাসিত পার্বত্য পরিষদ।
অর্থনীতিতে নোবেল জয় করলেন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। সোমবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে এই মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপকের নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই সংঘাতের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধে ভয়াবহ সংকটের মুখোমুখি হওয়া ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এই অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে চলমান যুদ্ধে ভয়াবহ সংকটের মুখোমুখি হওয়া ইসরায়েল গাজায় হামাস ও ইসলামিক জিহাদকে লক্ষ্য বানিয়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। হামাস ও ইসলামিক জিহাদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বেসামরিক নাগরিকও হতাহতের ঘটনা ঘটেছে।