Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অপরাধের অবসান, আল-আকসা মসজিদে হামলার জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।
ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী ও সেনাদের ওপর শনিবার সকালে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ হামলায় বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ইসরায়েলে স্থল, সমুদ্র ও আকাশপথে আকস্মিক হামলা শুরুর পর গাজার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েল কার্যত আরেকটি প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়েছে। শনিবার সকালে শুরু হওয়া হামাসের হামলায় এখন পর্যন্ত ২২ ইসরায়েলি নিহত এবং কয়েকশ আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এই হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর পর অবৈধ বসতিস্থাপনকারী ইসরায়েলি বেসামরিক মানুষ ও সেনাদের ধরে নিয়ে যাচ্ছে হামাস। এছাড়া অনেক ইসরায়েলিকে তাদের অবৈধ বাড়িতে জিম্মিও করেছে হামাসের যোদ্ধারা।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত ও আরও ৭৮ জন আহত হয়েছেন। ভূমিকম্পে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারি এক কর্মকর্তা।
ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী ও সেনাদের বিরুদ্ধে শনিবার সকালে ব্যাপক হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ হামলায় বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ভারতের মহরাষ্ট্রের মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও অল্পবয়সীরাও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
বেড়ানোর রোমাঞ্চ বদলে গেছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কে! বিভিন্ন হোটেলে একপ্রকার বন্দী হয়ে আছেন বন্যায় বিপর্যস্ত সিকিমের পর্যটকরা। বেড়ানোর পরিকল্পনা বাদ দিয়ে কীভাবে বাড়ি ফিরবেন, সেই দুশ্চিন্তাতেই আটকে পড়া অনেক পর্যটকের দিন কাটছে। বিকল্প রাস্তায় গাড়ি চলাচল শুরু হলেও নতুন করে বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তা যাচ্ছে না সিকিমে বেড়াতে যাওয়া ওই পর্যটকদের।
রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন। রাশিয়ার সোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাবের এক সভায় তিনি এই দাবি করেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০ জনে। এছাড়া বন্যায় এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ এবং তাদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।
ভারতের জম্মু কাশ্মীরে সহকর্মীর দিকে গুলি ও গ্রেনেড ছুড়ার অভিযোগ উঠেছে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন জখম হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি।
চীনপন্থি হিসেবেই বরাবর পরিচিত মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। নির্বাচনে তার জয় নয়াদিল্লির জন্য কোনো ভালো খবর নয়। মুইজ্জুর হাত ধরে এখন দেশটির ওপর চীনের প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে।