Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসের বহুমুখী হামলা মোকাবিলায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগার রিজার্ভ সৈন্যদের তলবের এই তথ্য জানিয়েছেন।
গত বছরের চেয়ে চলতি বছর জার্মানির অর্থনীতি দশমিক চার শতাংশ সঙ্কুচিত হতে পারে। দেশটির ক্ষমতাসীন জোট সরকারের সবশেষ প্রাক্কলনে এ চিত্র উঠে এসেছে। তবে আগামী বছর প্রবৃদ্ধির দেখা পাবে দেশটি।
হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে মিসরে ঘুরতে যাওয়া ইসরায়েলের পর্যটকদের একটি বাসে হামলা হয়েছে। অজ্ঞাত এক বন্দুকধারী ইসরায়েলি পর্যটকদের বহনকারী বাসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে অন্তত দুই ইসরায়েলি নিহত হয়েছেন বলে মিসরের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
বিমান হামলা ও সম্মুখ যুদ্ধে হামাসের চারশর বেশি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি। রোববার ইসরায়েলি গণমাধ্যমের খবরে হতাহতের এই তথ্য জানানো হয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর পাল্টা হামলায় এখন পর্যন্ত উভয়পক্ষের সাত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। শনিবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট বৃষ্টির মাধ্যমে শুরু হওয়া এই হামলা এখন নৃশংস ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে গাজায়।
গাজায় ইসরায়েলি বিমানবাহিনীর তীব্র বিমান হামলা ও ব্যাপক অভিযানের মধ্যেই এখনো ইসরায়েলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে ৪৪ সেনাসহ অন্তত ৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে হামাসের প্রায় ১ হাজার যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করেন। এরপর সেখানে তারা হামলা চালানো শুরু করেন।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার শিকার হওয়ার একদিন পর রোববার গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা ও অসংখ্য ইসরায়েলিকে অপহরণ করেছে। দুদিনের এই সংঘাত মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের হুমকি তৈরি করেছে।
আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে, শনিবার (৭ অক্টোবর) প্রথম হামলায় ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে মাত্র ২০ মিনিটের ব্যবধানে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের বহু সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে হামাসের সবচেয়ে চৌকস ইউনিট আল-কাসেম ব্রিগেড।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে রিখটার স্কেলের ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে।