Posts by স্টাফ রিপোর্টার:
বিএনপি-আওয়ামী লীগ-জাতীয় পার্টির গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে দেশে একটি মুক্তিযুদ্ধভিত্তিক স্থির সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির ঘোষণা দিয়েছেন ৭১ গণতান্ত্রিক পরিষদ নামের একটি নতুন রাজনৈতিক দল। এ সময় দলটি আওয়ামী লীগের সঙ্গে সংসদ নির্বাচনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।
ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের উদ্যোগে ঢাকায় টেকসই ব্যবসায়িক অনুশীলন ও পরিবেশ-বান্ধব শীর্ষক একটি সেমিনার আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান হারুন-অর-রশীদ বলেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা জনগণের জানমাল, সরকারি সম্পত্তিতে আগুন লাগাচ্ছে, তাদের অনেকের নাম আমরা পেয়ে গেছি। তারা বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, আমরা তাদের আইনের আওতায় আনব।
২০২৪ সালের হজের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে লালমনিরহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছোড়া ককটেল বিস্ফোরণে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিশ্বজুড়ে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের যুদ্ধে গাজা কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যেখানে নিহতদের বড় একটা অংশ শিশু। তাদের জন্য মন কাঁদছে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের। নির্দয়ভাবে শিশুহত্যা বন্ধে তিনি বিশ্বনেতাদের একজোট হওয়ার আহবান জানিয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলসহ ২২টি দলের অংশগ্রহণের কথা ছিলো। তবে সেখানে বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি।
এমআরটি লাইন-৫ অর্থাৎ হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বকাপে ভারতের প্রথম তিন ম্যাচে একাদশেই জায়গা হয়নি মোহাম্মদ শামির। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরলেন। সেখান থেকে আর সরানো যায়নি তাকে। একের পর এক দুর্দান্ত স্পেলে নিজেকে করে তুলেছেন দলের অপরিহার্য অংশ।
হু-হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। তেল, চিনি, আদা, রসুন, কাঁচা মরিচসহ কিছুইতেই স্বস্তি মিলছে না ক্রেতাদের। এদিকে আদা, রসুন এবং কাঁচা মরিচের পর নতুন করে আগুন লেগেছে আলু-পেঁয়াজের বাজারেও। সপ্তাহঘুরেই কেজি প্রতি ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। অপরদিকে সরকার নির্ধারিত দামের দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে আলু।
আগামী ১০ নভেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।