Posts by স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের অর্ধশত নেতাকর্মী তৃণমূল বিএনপিতে যোগদান করেছেন। আগামী নির্বাচনে ৩০০টি আসনেই তৃণমূল বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী।
পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব এলাকায় ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে উপ-মহাপরিচালকের র্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস করেছে। পেট্রল বোমা মেরেছে। রাস্তাঘাটে বেরিকেড সৃষ্টি করেছে, গাছ কেটে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে৷। পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে। কয়েক হাজার বাস, ট্রাক, লরি, ছোট গাড়ি, সিএনজি ধ্বংস করেছে, আগুন দিয়েছে, ক্ষতি করেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবার সন্ত্রাস শুরু ক
হঠাৎ করেই অস্থির হওয়া আলুর বাজারের লাগাম টানতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখনও ভোক্তার হাতের নাগালে আসেনি দাম। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। তবে দাম আকাশচুম্বি!
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দেশের অধিকাংশ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এর মাধ্যমে বর্তমান সরকার মাইনোরিটি (স্বল্প সংখ্যক) মানুষের সরকারে পরিণত হয়েছে। এভাবে মেজরিটি মানুষের মতের বাইরে মাইনরিটি মানুষের সরকারের শাসন কখনও বৈধতা পেতে পারে না। ইতিহাস সাক্ষী, এর জন্য তাদের মূল্য দিতে হবে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবান্দি নেতাদের মুক্তি, গ্রেপ্তার, হয়রানি, বাড়ি-বাড়ি তল্লাশির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আগামী ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সারা দেশে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে ১২ দলীয় জোটের নেতারা। তারা বলছেন, গণতন্ত্রের ঘাতক হাসিনা সরকার বিরোধীদলের ওপর বেপরোয়া দমন পীড়ন চালিয়ে নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে। নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা সংকট তৈরি করছে। বিরোধী দলের ওপর নিষ্ঠুর আচরণ বুমেরাং হয়ে তাদের জীবনেই ফিরে আসবে।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে রংপুর বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রতিনিধি সভা উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
চলমান অবরোধের মধ্যে সহিংসতা, নাশকতা, গাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা প্রতিরোধে পেট্রোল পাম্প থেকে সব ধরনের লুজ পেট্রোল বিক্রি বন্ধ করতে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
রাজধানীতে বিএনপির ডাকা অবরোধে যাত্রীবেশে বাসে উঠে আগুনের ঘটনার নির্দেশনায় জড়িত অভিযোগে এক কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।