Posts by স্টাফ রিপোর্টার:
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শেখ রাসেল ছিলেন নিষ্পাপ ফুলের মতো একজন শিশু। ছোটবেলা থেকেই তার মানসিকতায় ছিল মেধা ও মননের সমাহার। দীপ্তিময়, নির্মল, নির্ভীক ও দুর্জয় রাসেলের মন ছিল মানবিকতায় ভরা। বাংলাদেশের প্রতিটি শিশুকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে।
আলুর অস্বাভাবিক দামের পরিপ্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ ঘোষণার পর ১৫ প্রতিষ্ঠান আলু আমদানির জন্য অনুমতি চেয়েছে।
চট্টগ্রাম নগরের বিএনপি কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির পর সারা দেশে তিনদিনের (৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর ) সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিএনপি মহাসমাবেশ-হরতাল শেষে টানা তিন দিন অবরোধের ডাক দিয়েছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে আজ রবিবার সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন আজ রোববার (২৯ অক্টোবর) দেশের পুঁজিবাজারে সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। দাম বাড়ার বিপরীতে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
দুই দিনের ব্যবধানে রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আলুর দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, এখনো দাম কম আছে। দাম আরও বাড়বে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে গণঅধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ মিছিল বের হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, গতকাল বিএনপি কর্মসূচির নামে বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিএনপির হামলার এ উদাহরণকে আমরা বর্তমানে ফিলিস্তিনে গাজা উপত্যকায় যেভাবে হামলা চলছে তার সঙ্গে মেলাতে পারি।
বিস্ফোরকের সন্ধানে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে তল্লাশি চালিয়েছে পুলিশ। রেললাইনে বিস্ফোরক রাখা আছে- এমন তথ্য পেয়ে ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পৃথকভাবে এই তল্লাশি চালায়।
রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগন কীভাবে লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পুলিশ বলছে, বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে আগুন লাগিয়ে দিয়েছে।