Posts by স্টাফ রিপোর্টার:
শিক্ষার কোন বয়স নাই চলো সবাই পড়তে যাই, সবাই মিলে পড়তে শিখি উন্নত জাতি গড়তে ভূমিকা রাখি । এই শ্লোগানে সমাজের প্রতিটি নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষদের কার্যকরী মৌলিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে নৈশকালীন বয়স্ক শিক্ষা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি এবং সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
জাল কাগজপত্রের মাধ্যমে ঢাকার উত্তরায় সড়ক ও জনপথ বিভাগের ২৪ শতাংশ জমি নিজেদের নামে দেখিয়ে বিক্রয় ও ব্যাংক ঋণ নেওয়ার অভিযোগে ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসের এক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূল ও সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অফিস।
রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।
চট্টগ্রামে নগরে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ২৫০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে জেলা প্রশাসন। শনিবার (৫ আগস্ট) রাতে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান নিজে এ অভিযান পরিচালনা করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মুন্সী বদরুল আলম সবুজকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩০ জুলাই) রাজধানীর শান্তিনগরের একটি হাসপাতালের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।
বিএনপির হামলায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় অসুস্থ হয়ে পড়েন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঙ্গে সঙ্গে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। সামনে এই উত্তাপ আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিএনপিকে প্রয়োজনে আগামী জাতীয় নির্বাচনে সারা বিশ্ব থেকে নির্বাচনী পর্যবেক্ষক নিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।