Posts by স্টাফ রিপোর্টার:
ঢাকার দেড় হাজারের বেশি র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলাজুড়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতভর পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদেরকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি সৈয়দ শামসুল আলম হাসু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সাত দাবি ও তিন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর মধ্যে গ্রেপ্তার নেতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি না দিলে আবার রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
‘রাজনৈতিক সংকট নিরসন এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশি-বিদেশি অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা করেছে নোয়াখালী সদর উপজেলা হেযবুত তওহীদ।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ((বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইফুল আমিন শীর্ষ কর্তৃক শিক্ষক হাফিজুর রহমানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। পাশাপাশি বাংলাদেশে দেশটির চলমান অবকাঠামো প্রকল্প খুব সহজে অগ্রগতি হবে বলেও জানান রাষ্ট্রদূত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলে আরও ৪ সদস্যকে নতুন করে যুক্ত করা হয়েছে।
মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে মো. হৃদয় হোসেন ওরফে কালু (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ছুরি জব্দ করে মিরপুর মডেল থানা পুলিশ।