Posts by স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইন থেকে জনি আহমদ (২২) নামে এক তরুণের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল। বুধবার (২৬ জুলাই) রিয়াদে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে হওয়া বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৭১ জনে। এ সময়ে ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জনে।
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ২০ কর্মকর্তা।
পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সাঁতারকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেন, পানিতে ডুবে মৃত্যুবরণকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ ও শিশু। তাই তাদের সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা খুবই কার্যকর।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অভ্যর্থনা কক্ষে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দূতাবাসের অভ্যর্থনা কক্ষে সিটিজেন চার্টার উদ্বোধন করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত ফিলিপিনের রাষ্ট্রদূত জোসে আলমোডোভার ক্যাব্রেরা। আজ বুধবার বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন ফিলিপিনের এ রাষ্ট্রদূত।
শপথ নিয়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে শপথ পাঠ করান।
হোভারক্রাফট চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির ৫৮তম বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।
সরকার জলাভূমি ইকোসিস্টেম সংরক্ষণ ও পুনরুদ্ধারে বেশ কিছু উন্নয়ন প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে ৩ মিলিয়ন মার্কিন ডলার দেবে দক্ষিণ কোরিয়া। আজ বুধবার ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস রোহিঙ্গাদের জন্য এ সহায়তার ঘোষণা দেয়।
ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ২০৪ লিটার মদ, শাড়ি ও কসমেটিকস পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।