Posts by স্টাফ রিপোর্টার:
বিএনপির ছেড়ে দেওয়া শূন্য পাঁচ সংদীয় আসনে ফেব্রুয়ারির প্রথম দিন ভোটের তারিখ রেখে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভায় এই তফসিল চূড়ান্ত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করেন।
দেশের দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের সক্ষমতার অর্ধেক ব্যবহার না হলেও ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে ৪৫০-৫০০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ হয়েছে। আর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৭৫০-৮০০ এবং আগস্ট থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত গড়ে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। গত ১২ মাসে গ্রিডে গড়ে দৈনিক ৫৭০ মিলিয়ন ঘনফুটের মতো ছিল এলএনজি সরবরাহ।
ক্রমাগত বেড়েই চলেছে দেশে জীবাশ্ম জ্বালানি তেলের ব্যবহার। ওই অনুপাতে আশানুরূপভাবে বাড়ছে না নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। ২০২১-২২ অর্থবছরে দেশের কৃষিখাতে ১১ লাখ ৫০ হাজার ৮৭৭ মেট্রিক টন জ্বালানি তেল ব্যবহৃত হয়েছে। যা মোট ব্যবহৃত জ্বালানি তেলের ১৬ দশমিক ৬৪ ভাগ।
শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ১ পয়েন্ট।
‘এএমবি ক্যাবল’ নামের একটি প্রতিষ্ঠানকে নকল বৈদ্যুতিক তার উৎপাদন করায় জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
সংবিধানবিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ (শনিবার) বিকেলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেপ্তারকৃতের নাম যুলকিফল মাহমুদ ওরফে শান্ত মাহমুদ (২৪)। শান্ত লক্ষীপুর কমল সগর চর লরেন্স গ্রুপের মৃত শাহ আলমের ছেলে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাক্ষরতার হার বাড়ে, আর বিএনপি এলে কমে। খালেদা জিয়া উর্দু আর অঙ্ক দুই সাবজেক্ট ছাড়া সব বিষয়ে ফেল করেছিল। উর্দু তার প্রিয় সাবজেক্ট, কারণ পাকিস্তান। আর অঙ্কে পাস করেছে, কারণ টাকা গোনা। জিয়াউর রহমান ইন্টার পাস। আর তারেক যে কী পাস কে জানে। আওয়ামী লীগ সাক্ষরতার হার বাড়িয়েছিল, অন্যদিকে বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে দেয়।
দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ এর আয়োজন করে ।
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বিভাগ। এর আগে গত ৯ নভেম্বর তার ছেলে ডা. রাফাত চৌধুরীকে সিলেট থেকে গ্রেফতার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।