Posts by স্টাফ রিপোর্টার:
শঙ্কা কাটিয়ে দেশে এবার আমনের আশানুরূপ ফলন হয়েছে। যদিও এবার মৌসুমের শুরুতেই আমনের আবাদ অনাবৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছিল। পাশাপাশি ঘূর্ণিঝড় সিত্রাংও বড় ধরনের আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু ওসব শঙ্কা কাটিয়ে এবারের আমন মৌসুমের ফলন আশানুরূপ হয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় সাড়ে ৬৩ শতাংশ জমির আমন ধান কাটা হয়েছে। অনুকূল আবহাওয়া ও আলো বেশি থাকায় এবার হেক্টরপ্রতি ৩ দশমিক ১০ টন চালের গড় ফলন পাওয়া গেছে। যা প্রত্যা
টেলিটকের কারিগরি সহায়তায় সরকারি বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে বিএনপি। ১০ ডিসেম্বর গেলো, শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া তারা (বিএনপি) কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে, তার মধ্যে নতুন কোনও দাবি নেই। তারা আন্দোলনে হেরেছে। এর মানে নির্বাচনেও হারবে। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে; তারা হেরেছে। এরপর সেমিফাইনাল, নির্বাচনে হবে ফাইনাল খেলা।
২০৪১ সালে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য এবং সে অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি’র ছয় এমপির পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।
বিএনপির গণসমাবেশ ঘিরে ১০ ডিসেম্বর কী হবে? তা নিয়ে সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন ছিলেন, তেমনি উদ্বিগ্ন ছিলেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। যার ফলে টানা দরপতনের সঙ্গে শেয়ারবাজারে দেখা দেয় লেনদেন খরা। ধারাবাহিকভাবে লেনদেন কমতে কমতে ২০ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে যায়। তবে, গণসমাবেশ শেষ হতেই সেই উদ্বেগ যেন অনেকটাই কেটে গেছে। যার সুফল দেখা গেছে শেয়ারবাজারেও।
গতকাল ভোর পাঁচটার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ ড্রাইভার ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যাক্তি পিকাপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বেড়েছে বন্যহাতির তাণ্ডব। প্রতিরাতে হাতির আক্রমণে স্থানীয়দের মধ্যে বেড়েছে আতঙ্ক। গত শনিবার রাতেও জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর, আড়াপাড়া গ্রামে তাণ্ডব চালিয়েছে পাহাড়ি বন্যহাতির দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতার পদ স্থগিত করে তাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আরও দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর রাতে নগরীর মতিহার থানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় দুই নেতা বর্তমানে কারাগারে আছেন, বাকি দুজন পলাতক। এ বিষয়ে গত শনিব
রবিবার (১১ ডিসেম্বর) দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি।