Posts by স্টাফ রিপোর্টার:
ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩০৭ জনকে গ্রেফতার করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। তাদের মধ্যে ৭৬ জন রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন। পুলিশের দাবি তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য খাতে ব্যাপকভাবে বিনিয়োগ বাড়াতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, শনিবার (১০ ডিসেম্বর) মানুষ শঙ্কার মধ্যে ছিল তারা আবার অগ্নি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং সরকারিদল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতির কারণে তারা যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। অর্থাৎ সন্ত্রাস, নৈরাজ্য যেভাবে করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি। এরপর তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এব
জাতীয় সংসদের স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। এই পাঁচ জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দফতরে যান বিএনপির সংসদ সদস্যরা। তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পর গণমাধ্যমকর্মীদের স্পিকার এ তথ্য জানান।
অবিলম্বে দমন পীড়ন বন্ধ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিরোধীদলের গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।
রাজধানী কমলাপুর ফুটওভার ব্রিজের পাশে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কমলাপুর ফুটওভার ব্রিজের (মুগদা হাসপাতালের পাশে) পাশে এ ঘটনা ঘটে।
রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে। শনিবারের (১০ ডিসেম্বর) সমাবেশ ঘিরে দলে দলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা। তারা সমাবেশস্থলে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছেন পুরো এলাকা।
পুলিশের ওপর হামলার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার।
বিএনপিকে রাজধানীর সায়েদাবাদে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর ঢাকায় মহা সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। তার আগেই শুক্রবার (৯ ডিসেম্বর) গ্রেফতার হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।