Posts by স্টাফ রিপোর্টার:
আগারগাঁও, উত্তরা, পল্লবী স্টেশনের পর আরও দুটি স্টেশন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশন খুলে দেওয়া হবে।
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডেটা সেন্টার পার্ক স্থাপন করবে ভারতীয় কোম্পানি ইয়োটা ডেটা সার্ভিসেস।
মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধর করা হয়। পাশাপাশি কর্মরত কয়েকজন সাংবাদিকও হেনস্তার শিকার হন।
দেশীয় গ্যাসের সরবরাহ দিন দিন কমছে। মূলত অনুসন্ধান ও উত্তোলনে জোর না দেয়াতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেট্রোবাংলা গত ৫০ বছরে মাত্র ৬৮টি অনুসন্ধান কূপ খনন করেছে। আর গত ১২ বছরে ২০টি অনুসন্ধান কূপ খনন করে ৪টি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে শুধু ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে বলার মতো মজুত রয়েছে। তবে পেট্রোবাংলা সম্প্রতি কয়েকটি উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ থেকে গ্যাস প্রাপ্তির খবর দিলেও সেগুলো থেক
রেল যোগাযোগের সম্প্রসারণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী একটি ভিন্ন রেল যোগাযোগের সাক্ষী হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, হত্যা, খুন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার পালাবদল ছিল। আজ নির্বাচনের মাধ্যমে সেই ক্ষমতার পালাবদল সৃষ্টি হয়েছে। আজ তাদের (বিএনপির) সেটা সহ্য হয় না। তারা আন্দোলন করার জন্য ডিসেম্বরকে বেছে নিয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব.) সংস্থাটির স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণে আত্মপ্রত্যয়ী হয়ে তোমাদের আর্তমানবতার সেবায় বেরিয়ে পড়তে হবে।
থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
১০৭ বছর আগে সেই ব্রিটিশ আমলের কথা। পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নে সাড়ে ছয়শো ফুট লম্বা ১৫ পিয়ারের বাউজান রেলওয়ে গার্ডার ব্রিজ প্রতিষ্ঠার পর আর সংস্কার হয়নি। ব্রিটিশ আমলে ইটের সঙ্গে চুন-সুড়কি আর ভাতের মাড় দিয়ে ব্রিজটি নির্মিত হয়েছিল। ওই গার্ডার ব্রিজের ওপর ট্রেনগুলো ওঠার আগেই শূন্য কিলোমিটার গতিতে থেমে যেত।
হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, সমগ্র জাতিকে তওহীদের পথে ঐক্যবদ্ধ করে এক ন্যায়, সুবিচার, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। গতকাল নোয়াখালীর সোনাইমুড়ীতে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজধানীর ডেমরায় ৫ তলা ভবনের ছাঁদ থেকে পড়ে শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৬টার দিকে ডেমরার ডগাইর পূর্ব পাড়ার (সাবেক সানারপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান।
কুষ্টিয়ার দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। এর মধ্যে শনিবার রাতে খোকসা উপজেলায় দুই মোটসাইকেল আরোহী এবং গতকাল রোববার সকালে সদর উপজেলায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।