Posts by স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুচলেকা দিয়ে গেছে সে, আমি ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করব, তারেক জিয়াকে বাংলাদেশে ধরে এনে সাজা বাস্তবায়ন করব।
দেশের চার লাখের বেশি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে মূসক বা ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে। এর মধ্যে গত এক বছরে ৮০ হাজার ৫৬৫টি নতুন প্রতিষ্ঠান মূসক নিবন্ধন নিয়েছে। যাদের মধ্যে ৭৮ দশমিক ২১ শতাংশ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দিচ্ছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা শরণার্থী। তারা সেখানে পুনর্বাসিত হবেন।
ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ঢাকার নয়াপল্টনে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। তবে তিনি বিএনপির কর্মী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
পুলিশের ওপর হামলাকারীদের ধরতে বিএনপি কার্যালয়ে অভি্যান অব্যাহত রেখেছে পুলিশ।
বিকেল সাড়ে চারটার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়মুখী সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এরপর ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত অবরুদ্ধ হয়ে পড়েছে বিএনপি কা্যালয়।
যুদ্ধের ভয়াবহতা-বিভৎসতার কথা তুলে ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার অনুরোধ করেন।
ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের প্রথম অধিবেশন শেষে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পদ্মা সেতু কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে একটি টেকসই শিল্পায়নের মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার জেলা প্রশাসকরা তাদের অঞ্চলভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুত করে বিসিকের কাছে পাঠিয়েছেন।
ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, জঙ্গিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ র্যাব কাজ করছে। আশা করি আমরা তাদের গ্রেফতার করতে পারবো।
রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ১৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর এই তথ্য নিশ্চিত করেছে।
মাদারীপুর সদর উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত সড়ক ৬ মাসের মাথায় ভেঙ্গে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে অধিকাংশ স্থানে গর্তসহ রাস্তা ধসে ও দেবে গেছে। সংস্কারের কাজ শেষ হতে না হতেই এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।