Posts by স্টাফ রিপোর্টার:
আরও বেশিসংখ্যক নারী ও মেয়েকে বিজ্ঞানে উৎকর্ষ লাভের সুযোগ দিতে সবার মানসিকতা পরিবর্তনে বৈশ্বিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি নিজেদের পরিবর্তনের লক্ষ্যে এজেন্ট হিসেবে কাজ করার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, এটি দুর্ভাগ্যজনক যে নারীরা বিশ্বব্যাপী মাত্র ১২ শতাংশ বিজ্ঞানী ও ৩০ শতাংশ গবেষকদের প্রতিনিধিত্ব করে। আমাদের অবশ্যই মানস
আহরিত রাজস্ব সরকারের ঘরে যথাসময়ে জমা পড়ছে না। ফলে সরকারের ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯০ হাজার ৯১৮ কোটি টাকা রাজস্ব আদায় করলেও সরকারি কোষাগারে
নিবন্ধন কার্যকর না হওয়ায় বেড়েছে দেশে অবৈধ হ্যান্ডসেটের বাজার। অথচ বিগত ৫ বছরে সরকারের নীতি সহায়তার কারণে দেশে প্রায় সব ব্র্যান্ড কারখানা স্থাপন করেছে। ওসব প্রতিষ্ঠান চাহিদার প্রায় ৯৫ শতাংশ ফোন উৎপাদন করছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে তামান্না আক্তার (২৭) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সকল দেশকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আগামীকাল রোববার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন । বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
প্রজাতন্ত্রের কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয় এমনই টাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ পরস্পরের কাছে কর্মের মাধ্যমে স্বচ্ছ থাকলে সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে রএকথা বলেন ।
চলতি বছরের প্রথম মাসেই আর্জেন্টিনার খাদ্যশস্য ও তেলবীজ রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৬১ শতাংশ।
ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) পরিচালিত ডিপ্লোমা ডিগ্রি পাস করার বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
আসন্ন রমজানে রাত ৮টার পরিবর্তে দশটা পর্যন্ত দোকান খোলা রাখতে চান বাংলাদেশ দোকান মালিকরা। একই সঙ্গে ১৫ রোজার পর থেকে ঈদের আগ পর্যন্ত যতক্ষণ ক্রেতা, ততক্ষণ দোকান খোলা রেখে পণ্য বিক্রির সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান এসব ব্যবসায়ীরা।