প্রচ্ছদ    খেলাধুলা   হোয়াইটওয়াশের স্বাদ পাওয়া ও পরীক্ষা-নিরীক্ষার...

হোয়াইটওয়াশের স্বাদ পাওয়া ও পরীক্ষা-নিরীক্ষার ভাবনায় মাঠে নামবে বাংলাদেশ

১৩ মার্চ ২০২৩ ০৮:৪২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। সামনে হোয়াইটওয়াশ করার হাতছানি। পাশাপাশি নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন কাউকে পরখ করার সুযোগ। সপ্তাহখানেক আগেও বাংলাদেশ দলের জন্য এমন কিছু চিন্তা করা ছিল অসম্ভবের কাছাকাছি। এখন সেটিই উজ্জ্বল সম্ভাবনা। নির্বাচক হাবিবুল বাশারও বললেন, শেষ ম্যাচে এই সবকিছুরই সম্মিলন চান তারা।
টানা দুই ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক লড়াইয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি জিতলে জিম্বাবুয়ের বাইরে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে এই সংস্করণে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে সাকিব আল হাসানের দল। জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজের সব ম্যাচ জেতার নজির আছে স্রেফ একবারই।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টি-টোয়েন্টির বিশ চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাবিবুল বলেন, শেষ ম্যাচেও জয়টাও কাম্য তাদের। তবে টি-টোয়েন্টি দলে নতুন আবহের যে সুবাতাস, সেটি ধরে রাখা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
“অবশ্যই তৃতীয় ম্যাচটা জেতার চিন্তা নিয়েই খেলব। আমরা যে ধরনের খেলা খেলছি, এই প্রক্রিয়াটা যদি ধরে রাখতে পারি, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। জিততে পারলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু হবে না। বিশ্ব চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে সিরিজ জিতেছি। শেষ ম্যাচটা জিতে শেষ করতে পারলে আরও ভালো কিছু হবে। তবে এখনও পর্যন্ত আমি খুবই খুশি, দল যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া দিচ্ছে।”
প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন বাংলাদেশ স্কোয়াডের ১২ ক্রিকেটার। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে খেলা শামীম হোসেনকে দ্বিতীয় ম্যাচে বাইরে রেখে একাদশে নেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। অলরাউন্ড নৈপুণ্যে দলকে জিতিয়ে সামর্থ্যরে ছাপ রাখেন মিরাজ।
অভিষেকের অপেক্ষায় থাকা তানভির ইসলাম ও রেজাউর রহমান রাজা এবং পরীক্ষিত কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দুই ম্যাচই বেঞ্চে বসে দেখেছেন। শেষ ম্যাচে হোয়াইটওয়াশের হাতছানি মাথায় রেখেই স্কোয়াডের বাকি ক্রিকেটারদের সুযোগ দেওয়ায় জোর গুরুত্ব দিচ্ছেন হাবিবুল। 
“বেঞ্চটা দেখা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রিজার্ভ ক্রিকেটারদের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনও যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা ইনজুরিতে থাকে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই (অন্য ক্রিকেটারদের) খেলতে হয়। সেই সুযোগটা দল নেবে কি না, সেই আলোচনা এখনও হয়নি। সেটা করতে পারে। সেটা করলে কোনো সমস্যা নেই।” 
“তবে মনোযোগ থাকবে জেতার দিকে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি (একাদশে) দুই-একটা পরিবর্তন করতে পারি, সেটা দল চাইলে করতে পারে। একটা ভালো দিক আমার কাছে মনে হয়, আমাদের বেঞ্চটা এখন অনেক শক্ত। আমরা যদি কাউকে নিয়েও আসি, শুধু নিয়ে আসার জন্যই হবে না। আমার মনে হয়, যারা আছে এই স্কোয়াডে, সবাই একাদশে খেলার যোগ্যতা রাখে।”
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ইত্যাদির শুটিং দেখতে গিয়ে বিপাকে দর্শক, ২০০ মোবাইল চুরি!

ইত্যাদির শুটিং দেখতে গিয়ে বিপাকে দর্শক, ২০০ মোবাইল চুরি!
জয়পুরহাটে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দর্শকেরা। বিপুলসংখ্যক মানুষের সমাগমের সুযোগ নিয়ে অনুষ্ঠান চলাকালে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির…
 ৮ নভেম্বর ২০২৬    রাজশাহী

বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ!

বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ!
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবিন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সুখবর জানিয়েছেন তিনি। তবে বিয়ের খবর প্রকাশ করলেও…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কাবা শরিফের সামনে জীবনসঙ্গীকে নিয়ে ছবি, বিয়ের খবর জানালেন নাজনীন নীহা!

কাবা শরিফের সামনে জীবনসঙ্গীকে নিয়ে ছবি, বিয়ের খবর জানালেন নাজনীন নীহা!
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে চলা জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের ইঙ্গিত দেওয়ার কয়েক মাস পর এবার পবিত্র কাবা…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতি: রাষ্ট্রপতি

দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতি: রাষ্ট্রপতি
দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতের হারানো সক্ষমতা ফিরিয়ে আনতে আইন…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

উদারতার সুযোগে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ, আওয়ামী লীগকে হুঁশিয়ারি নুরের!

উদারতার সুযোগে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ, আওয়ামী লীগকে হুঁশিয়ারি নুরের!
রাজনৈতিক উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখনো অনলাইনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…
 ৮ নভেম্বর ২০২৬    বরিশাল

নেত্রকোণায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়’ শীর্ষক জেলা নারী সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণায় ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়’ শীর্ষক জেলা নারী সম্মেলন অনুষ্ঠিত
নেত্রকোণা হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে  অনুষ্ঠিত নারী সম্মেলন ‎আজ রবিবার ( ৮ নভেম্বর) সকাল ১০ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত…
 ৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে ‘সবার জন্য…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আজকের দুটি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানরা জয় পেলে ভুটানের বিদায়…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও একাদশ সাজানো ও গোল করার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল। চোটের কারণে অধিনায়ক তপু বর্মনের অনিশ্চয়তা,…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!
তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয়…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!
পরীক্ষায় ভালো ফল করায় ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ভারতের…
 ৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক কীর্তি গড়েই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা
যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন