প্রচ্ছদ    অর্থনীতি   মুরগির গিলা-কলিজার ক্রেতা আগের তুলনায়...

মুরগির গিলা-কলিজার ক্রেতা আগের তুলনায় বাড়ছে বাজারে

১৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

সকালে বাজারে দেখা যায় মাছ, সবজি, মুরগির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। মুরগির দোকানগুলোতে দেখা যায়— কেউ কিনছেন ব্রয়লার, কেউ দাম জানছেন সোনালি, কক, লেয়ার মুরগির। দোকানিরা জানান মুরগির পাশাপাশি গিলা, কলিজা, পা,  মাথার ক্রেতা আগের তুলনায় বেড়েছে।  

দোকান থেকে যেসব ক্রেতা মুরগি কিনে কেটে নিয়ে এসব পা মাথা, গিলা কলিজাগুলো নেন না সেগুলোই মূলত একত্রিত করে পরে অন্য সাধারণ ক্রেতাদের কাছে মুরগির চেয়ে কম দামে বিক্রি করা হয়। যারা দাম বেশির কারণে আস্ত মুরগি কিনতে  পারেন না, তারাই মূলত এগুলো কেজি দরে কিনে নেন। বাজারে এসব গিলা কলিজা, পা,  মাথা এক সঙ্গে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। আর যদি কেউ শুধু গিলা কলিজা কিনতে চান সেক্ষেত্রে কিনতে হবে ১৫০ টাকা কেজিতে। অন্যদিকে শুধু পা আর মাথা মিলিয়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়।

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রাজধানীর মহাখালী বাজারে মুরগির দোকানি খোরশেদ আলম বলেন, আগে এসব গিলা, কলিজা, পা, মাথা সারাদিনে জমিয়ে রাখতাম আর পরে এসে এসব কিনে নিয়ে যেত ঝাল-মুড়ি বিক্রেতারা। তারা গিলা-কলিজা দিয়ে মুড়ি বিক্রি করতো। কিন্তু মাঝখানে ব্রয়লারসহ সব মুরগির দাম বেড়ে যাওয়ার পর এসব গিলা, কলিজা, পা মাথার আলাদা ক্রেতা তৈরি হয়েছে। মূলত নিম্ন আয়ের মানুষরা এসব কিনে নিয়ে যায়। মুরগির মাংসের মতো রান্না করে বাসায় খায়। এখন এমন অনেক ক্রেতাই আছে যারা সরাসরি এসে এসব চায়। সারাদিনে ভালোই বিক্রি হয়। বর্তমানে বাজারে এগুলো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি।  আর শুধু গিলা কলিজা একসঙ্গে ১৫০ টাকা কেজি। এটি অবশ্য অনেকে নেন বাসায় বাচ্চাদের খাওয়ানোর জন্য। এছাড়া শুধু পা আর মাথা একসঙ্গে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

রাজধানীর গুলশান সংলগ্ন লেকপাড় বাজারে মুরগি বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, এক সময় কোনো গরিব অসহায় মানুষ এসে এগুলো চেয়ে নিয়ে যেত। আর এখন এগুলো নিয়মিত বিক্রি হয় কেজি হিসেবে। মূলত ব্রয়লার মুরগির দাম যখন থেকে বেড়েছে তখন থেকে এসব বিক্রি শুরু হয়েছে বেশি। এখন সব দোকানেই এগুলো রেখে পরে আলাদাভাবে বিক্রি করে। মূলত নিম্ন আয়ের মানুষরাই নিয়মিত এগুলো কিনে নিয়ে যায়। এখন এসবের আলাদা রকমের চাহিদা সৃষ্টি হয়েছে।  

বেলায়েত হোসেন (ছদ্ম নাম) থাকেন কড়াইল বস্তিতে। তিনি টিএনটি মাঠ সংলগ্ন বাজার থেকে এক কেজি গিলা কলিজা, পা মাথা কিনেছেন। আজ দুপুরে তার ঘরে এটাই রান্না হবে। তিনি বলেন, মুরগির যে দাম এতে করে কেনা মুশকিল আমাদের মতো নিম্ন আয়ের ক্রেতাদের। তাই মাঝে মাঝে এসব গিলা কলিজা, পা,  মাথা কিনে নিয়ে যাই। বাসায় ভুনা করে করে রান্না করলে খারাপ লাগে না। এসবের কেজি আজ কিনলাম ১২০ টাকা করে। তবে আগে অনেক কম দাম ছিল এসবের। এখন অনেক মানুষ এসব কিনে বলে দোকানদারও দাম বাড়িয়ে ১২০ টাকা কেজি করেছে। ঘরে মানুষ বেশি, তাই বেশি দাম দিয়ে আস্ত মুরগি কিনে পড়তা হয় না। তাই বাধ্য হয়ে গিলা কলিজা, পা মাথা এসব কিনে মুরগির গোস্ত খাওয়ার চাহিদা মেটাই।

ব্রয়লার ছাড়া অন্যান্য মুরগি নাগালের বাইরে 
বাজারে একমাত্র ব্রয়লার মুরগির দাম কিছুটা কম থাকলেও অন্যান্য সব মুরগির দাম অতিরিক্ত বেশি। ফলে বলতে গেলে ব্রয়লার ছাড়া সোনালি, লেয়ার, ককসহ অন্যান্য সব মুরগি সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।  

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩৫০ টাকা, কক মুরগি লাল ৩৫০ থেকে ৩৬০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগি প্রতি কেজি মানভেদে ৬৫০ থেকে ৬৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অন্যদিকে এলাকাভেদে গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর খাসি মানভেদে ১০০০ টাকা থেকে ১১০০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

রাজধানীর মহাখালী বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, বাজারে একমাত্র ব্রয়লার মুরগির দাম কিছুটা কম আর বাকি সব ধরনের মুরগি আমাদের মতো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ব্রয়লার ছাড়া আমরা কোনো মুরগিই কিনতে পারি না। ১৮০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি কিনেছি একটা, এটা দিয়েই মুরগি খাওয়ার শখ মেটাচ্ছি। দেশি মুরগি কেনার কথা তো স্বপ্নেও ভাবি না।

গুলশান সংলগ্ন লেকপাড় বাজারের মুরগি বিক্রেতা রেজাউল করিম বলেন, মূলত ব্রয়লার মুরগির দাম কম থাকে বাজারে কিন্তু অন্যান্য মুরগির দাম আসলেই বাড়তি। যখন থেকে মুরগির খাবারের দাম বেড়েছে তখন থেকেই অন্যান্য মুরগির দাম বেড়ে গেছে, আর কমেনি। বাড়তির দিকে রয়েছে সব মুরগির দাম। আগে সোনালী মুরগির দাম কম ছিল। তখন সোনালি মুরগি অনেক বিক্রি হতো। এখন দাম ৩২০ থেকে ৩৪০ টাকা, তাই বিক্রিও আমাদের অনেক কমেছে। আগে খাঁচি খাঁচি মুরগি বিক্রি করেছি প্রতিদিন। এখন দাম বাড়তি থাকায় ক্রেতা অনেক কমেছে, বিক্রি কমেছে, ফলে আমাদেরও ব্যবসা আর আগের মতো হয় না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক