প্রচ্ছদ    খেলাধুলা   সাকিবকে নিয়ে সিদ্ধান্ত ভারত সফরের...

সাকিবকে নিয়ে সিদ্ধান্ত ভারত সফরের পর

৩০ আগস্ট ২০২৪ ০৪:৫৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্পোর্টস ডেস্ক:
ভারত সফরের পর সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
নাজমুল হাসান সভাপতির দায়িত্বে থাকার সময়ই সাকিব আল হাসান ইংল্যান্ডের খেলার অনাপত্তিপত্র নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ভারত সফরের আগে তাই এই অলরাউন্ডারের দেশে ফেরার সম্ভাবনা নেই। ভারত সফরের পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।
এমনিতে জাতীয় দলের বিভিন্ন সিরিজের প্রস্তুতি পর্বে বা ক্যাম্পে অনেক সময়ই থাকেন না সাকিব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ব্যস্ততা অনেক। তার স্ত্রী-সন্তানরাও যুক্তরাষ্ট্রে। সব বিবেচনায় বিশেষ ছাড় তাকে দেওয়া হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে ও কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলে আর দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে গিয়ে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে।
এমনিতে এটি নতুন কিছু নয়। তবে এবার তার দেশে ফেরা নিয়ে বেশি আলোচনা হচ্ছে তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার কারণে। গত ৫ অগাস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় ১৫৬ জনের সঙ্গে আসামি করা হয় ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি মাগুরা থেকে। মামলার পর তাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিতে আইনি নোটিস পাঠান এক আইনজীবী।
হত্যা মামলা মাথায় নিয়ে সাকিব দেশে ফিরবেন কি না, এই প্রশ্ন উঠছিল দেশের ক্রিকেট আঙিনায়। এর মধ্যেই জানা যায়, পাকিস্তান সফর শেষে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার অনাপত্তিপত্র নিয়ে রেখেছেন তিনি। পাকিস্তান থেকে দেশে না ফিরে তিনি যাবেন ইংল্যান্ডে। সেখান থেকেই আবার সরাসরি চলে যাবেন আগামী মাসে বাংলাদেশ দলের ভারত সফরে।
হত্যা মামলা হলেও সাকিবের খেলতে বাধা নেই বলে আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা শেষেও একই কথা আবার জানান তিনি।
“সাকিবের ইস্যুতে ওইখানেই আছি আমরা এখনও সাকিবের মামলাটা কোনো দিকে না গেলে সে খেলতে পারবে। এটা আমরা বলে দিয়েছি।”
সাকিব এখন সবসময়ই দেশের বাইরে থেকে জাতীয় দলের সফরে যাবেন কি না বা তাকে স্থায়ী অনাপত্তিপত্র দেওয়া হবে কি না, এরকম প্রশ্নও উঠল। বিসিবি সভাপতি বললেন, ভারত সফরের পর তাকে নিয়ে পরিকল্পনা করবে বোর্ড।
“স্থায়ী এনওসি তো দেওয়া হবে না। তবে একটা এনওসি ওর আছে, আমরা জানি কাউন্টি খেলতে যাওয়ার কথা সারের হয়ে। আমার আসার আগেই এনওসিটা নিয়ে নিয়েছে। এখন হয়তো আসবে না (দেশে), ভারত সিরিজটা বাইরে থেকেই খেলবে, যেহেতু এনওসি দিয়ে দেওয়া হয়েছে। ভারত সিরিজের পরে আমরা ঠিক করব পরবর্তী ‘প্ল্যান অব অ্যাকশন’ কী হবে।”
বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেও ফারুক আহমেদ বলেছিলেন, সাকিবের এরকম ক্যাম্পে থাকা বা অনুশীলন করা কিংবা এই সংক্রান্ত নানা কিছু নিয়ে একটা ‘পলিসি’ ঠিক করবে বোর্ড।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ
ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে আলেমদের উপেক্ষা…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়