প্রচ্ছদ    অর্থনীতি   দেশে জ্বালানি তেল মজুদের পর্যাপ্ত...

দেশে জ্বালানি তেল মজুদের পর্যাপ্ত সক্ষমতার অভাবে আপদকালীন সময়ে বিপদের শঙ্কা

৫ আগস্ট ২০২২ ১২:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

দেশে জ্বালানি তেল মজুদের পর্যাপ্ত সক্ষমতা গড়ে ওঠেনি। ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গেলে বিপিসির লোকসানের বোঝা ভারি হয়ে ওঠে। আর কম দামের সময় মজুদ সক্ষমতার অভাবে পরিস্থিতির সুযোগ নেয়া সম্ভব হয় না। বরং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) প্রতিনিয়ত জ্বালানি তেল আমদানি করতে হয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা প্রায় ১৩ লাখ টন। ওই পরিমাণ জ্বালানি তেল দিয়ে ৪০-৪৫ দিনের মতো চাহিদা মেটানো সম্ভব। তার মধ্যে অর্ধেকই বিপিসির অধীন বিতরণ কোম্পানিগুলোর বিপণনের উদ্দেশ্যে জমাকৃত। সেখানে কৌশলগতভাবে সংরক্ষণের সুযোগ কম।  এমন পরিস্থিতিতে প্রয়োজনের মুহূর্তে জ্বালানি তেলের কৌশলগত মজুদের অভাব বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশে জ্বালানি তেলের কৌশলগত মজুদ গড়ে তোলার উদ্দেশ্যে কোনো বিনিয়োগ হয়নি। বর্তমানে দেশে তেল মজুদের যতোটুকু সক্ষমতা রয়েছে তা মূলত বিতরণগত বা বিপণনের উদ্দেশ্যে গড়ে তোলা। কিন্তু বর্তমানে বিশ্ববাজারে পণ্যটির দাম ক্রমাগত বেড়ে চলায় নিয়মিত লোকসানে থাকা প্রতিষ্ঠান বিপিসির আর্থিক চাপ বাড়ছে। পরিস্থিতিকে আরো প্রকট করে তুলছে জ্বালানি তেল আমদানিতে ডলার সঙ্কটে এলসি জটিলতা। অথচ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদের ব্যবস্থা থাকলে এমন পরিস্থিতিতে বিপিসি আর্থিক চাপ থেকে কিছুটা রেহাই পেতো। স্বাভাবিক অবস্থায় আমদানিনির্ভর দেশগুলোর আপতকালীন ব্যবহারের জন্য অন্ত ৯০ দিনের জ্বালানি তেলের সংস্থান রাখা প্রয়োজন। কিন্তু এদেশে জ্বালানি তেলের মোট মজুদ সক্ষমতা তার অর্ধেক। আর বিপিসির তথ্যানুযায়ী জ্বালানি তেলের এখনকার যে মজুদ আছে তা দিয়ে আরো ৩২ দিন চালানো সম্ভব। এমন অবস্থায় বিশ্ববাজারের মূল্য পরিস্থিতির পাশাপাশি আমদানি এলসি জটিলতাও বড় আশঙ্কার কারণ হয়ে উঠেছে। কৌশলগত মজুদ সক্ষমতা গড়ে তোলা গেলে বাংলাদেশ এমন পরিস্থিতি খুব সহজেই মোকাবেলা করতে পারতো।

সূত্র জানায়, বিদ্যমান পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশই বিনিয়োগের মাধ্যমে জ্বালানি তেলের কৌশলগত মজুদ সক্ষমতা বাড়িয়ে তুলছে। যুদ্ধ বা দুর্যোগকালীন বিপদের সময়ে সরবরাহ ঠিক রাখা এবং বাজার অস্থিতিশীলতার সময়ে জ্বালানি পণ্যের ক্রমাগত দর বৃদ্ধির চাপ থেকে জনগণকে সুরক্ষা দেয়ার উদ্দেশ্যেই মূলত ওই সক্ষমতা বাড়িয়ে তোলা হয়। তাছাড়া পণ্যটির বাজার বা আন্তর্জাতিক পরিমণ্ডলের নানামুখী ঘটনাবলি যাতে দেশের জ্বালানি ব্যবস্থাপনাকে নাজুক করে তুলতে না পারে সেজন্যও মজুদ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু বাংলাদেশে এ ধরনের উদ্যোগ তেমন একটা নেই বললেই চলে। স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে নির্মিত দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি ছাড়া মজুদের জন্য আর কোনো বড় অবকাঠামোও গড়ে ওঠেনি। অন্য যেগুলো রয়েছে সেগুলোর সক্ষমতাও যৎসামান্য। বিপিসির মজুদকৃত জ্বালানি তেল সংশ্লিষ্ট বিপণনকারী সংস্থার প্রধান, মাঝারি ও ছোট ডিপোগুলোয় সংরক্ষণ করা হয়। আর ওই সক্ষমতার বড় একটি অংশই বন্দরনগরী চট্টগ্রামে রয়েছে। তাছাড়া বাগেরহাটের মোংলা, নারায়ণগঞ্জ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার ডিপোয় বাকি সক্ষমতা রয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

সূত্র আরো জানায়, ইস্টার্ন রিফাইনারির পরিচালনাধীন দেশের বৃহত্তম জ্বালানি তেল মজুদাগারের সক্ষমতা ৫ লাখ ২ হাজার ২৯০ টন। তার বাইরে জ্বালানি তেল বিপণনকারী সংস্থা পদ্মা ও যমুনা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়ামের আওতাধীন ডিপোগুলোর মোট মজুদ সক্ষমতা প্রায় ৮ লাখ টন। তার মধ্যে পদ্মা অয়েলের চট্টগ্রামের প্রধান ডিপোয় মজুদ সক্ষমতা রয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৭৩ টন। আর বাগেরহাটের মোংলায় ৩৫ হাজার টন ও নারায়ণগঞ্জের গোদনাইলে ৩০ হাজার ৯৩৪ টন সক্ষমতার মজুদাগার রয়েছে। যমুনা অয়েলের চট্টগ্রামের প্রধান ডিপোয় ৮২ হাজার ২৪০ টন এবং মোংলায় ২৯ হাজার ৬৩০ টন সক্ষমতার মজুদাগার রয়েছে। মেঘনা পেট্রোলিয়ামের চট্টগ্রামের প্রধান ডিপোয় ১ লাখ ১৭ হাজার ৯৭৪ টন এবং মোংলায় ২৭ হাজার ৯৭২ টন সক্ষমতার মজুদাগার রয়েছে। তাছাড়া তার বাইরে বিপিসির অধীন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল লিমিটেডের (এসএওসিএল) ৩৩ হাজার ৬২৫ টন সক্ষমতার মজুদাগার রয়েছে। অবশ্য ছোট ছোট আরো কিছু ডিপোয় নানা সক্ষমতার মজুদাগার গড়ে তোলা হয়েছে। সব মিলিয়ে ওসব মজুদাগারে সংরক্ষিত জ্বালানি তেল দিয়ে প্রায় দেড় মাসের মতো চাহিদা পূরণ সম্ভব।

এদিকে ক্রমাগত লোকসানে থাকা বিপিসির পক্ষে এখন উন্নয়নমুখী প্রকল্প হাতে নেয়াই মুশকিল হয়ে উঠেছে। ফলে এ মুহূর্তে জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনা চালু রাখাকে কেন্দ্র করেই সংস্থাটি প্রকল্প হাতে নিচ্ছে। তবে সেগুলোর গতিও এখন ধীর হয়ে এসেছে। জ্বালানি তেল আমদানিতে অব্যাহত লোকসান, এলসি জটিলতা ও আর্থিক সংকট ব্যাপক জটিলতার কারণ হয়ে উঠেছে। একই সঙ্গে উদ্বৃত্ত মোটা অংকের টাকা সরকারকে দিয়ে দেয়ায় বিপিসির আর্থিক সক্ষমতাও চাপে পড়েছে। ফলে উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের চেয়ে দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখাতেই বিপিসি এখন বেশি মনোযোগ দিচ্ছে।

অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশে জ্বালানি তেলের কৌশলগত মজুদ অবকাঠামো শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ করে বাজার অস্থিরতা বা সরবরাহ সংকটের মতো পরিস্থিতিতে ওই মজুদ সক্ষমতার অভাবটি বেশ ভালোভাবেই প্রকট হয়ে ওঠে। বৈশ্বিক মজুদ সক্ষমতার স্ট্যান্ডার্ড লেভেল ধরতে গেলে অন্তত দুই মাসের জ্বালানি মজুদ রাখা প্রয়োজন। সেখানে বাংলাদেশের মাত্র দেড় মাসের মজুদ সক্ষমতা রয়েছে। আরো অন্তত ১৫ দিনের মজুদ সক্ষমতার মতো অবকাঠামো দরকার ছিল। কিন্তু তা গড়ে তুলতে ওঠেনি। দেশে জ্বালানি পণ্য মজুদে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। সেটিও একটি সংকট।

এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ জানান, জ্বালানি তেল মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা আধুনিকায়নে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। ওসব প্রকল্পের অনেকগুলো বিপিসির নিজস্ব অর্থায়নে করা হচ্ছে। এমন অবস্থার মধ্যে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারদর বাড়তির দিকে থাকায় বিপিসির অব্যাহত লোকসান প্রকল্প বাস্তবায়নে প্রভাব ফেলবে। তবে চেষ্টা করা হচ্ছে সব জটিলতা কাটিয়ে ওসব প্রকল্প যাতে দ্রুত চালু করা যায়। প্রকল্পগুলো বিপিসির জ্বালানি তেল আমদানি ও সরবরাহে ব্যাপক হারে ব্যয় সাশ্রয় করবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর