প্রচ্ছদ    অর্থনীতি   ‘আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের...

‘আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’: মাসুদুজ্জামান

৬ নভেম্বর ২০২৬ ০৮:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এসব অতিরিক্ত খরচ করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মাসুদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি—ব্যবসায়ীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হোক। শ্রমিকদের কত টাকা বেতন দিতে হবে, তা তারা দিতে প্রস্তুত। তবে বিভিন্ন দপ্তরে কাগজপত্রের কাজ করতে গেলেই টাকা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!

তিনি বলেন, ‘যেখানেই কাগজ লাগে, সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বছরে লাখ লাখ, কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা তো আমার শ্রমিকদের দিতে পারতাম।’

নারায়ণগঞ্জে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এ পরিস্থিতিতে বিরোধী দলগুলোর ভূমিকা ব্যবসায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ, রহস্যজনক ও হতাশাজনক মনে হয়েছে।

সাম্প্রতিক তিন দিনের ঘটনাপ্রবাহকে নিজের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার আগেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যার প্রয়োজন ছিল না। এ ঘটনায় কোনো মালিকের সংশ্লিষ্টতা ছিল না এবং মালিক বা শ্রমিক—কোনো পক্ষের সঙ্গেই এ বিষয়ে আলোচনা করা হয়নি বলে দাবি করেন তিনি।

শ্রমিকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবির বিষয়ে তিনি বলেন, বেতন নির্ধারণ ও এ ধরনের দাবি বিবেচনার দায়িত্ব মজুরি বোর্ডের। এ জন্য বোর্ডকে কাজ করার যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সেই প্রক্রিয়া এগোনোর আগেই প্রায় ৬৭ থেকে ৬৮টি কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পেছনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও ইন্ধন রয়েছে বলেও তাদের কাছে তথ্য এসেছে বলে জানান তিনি।

শ্রমিকদের আন্দোলন দমিয়ে রাখা ব্যবসায়ীদের উদ্দেশ্য ছিল না উল্লেখ করে মাসুদুজ্জামান বলেন, সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সমন্বিত বক্তব্য ও সহযোগিতা প্রয়োজন ছিল। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলে শ্রমিক, মালিক ও সামগ্রিক শিল্প খাতের স্বার্থ রক্ষা করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?

জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?
‘আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া। তাহলে জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’ এমন প্রশ্ন তুলেছেন…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে ৭ নভেম্বরের মতো পরিণতি হবে: শফিকুর রহমান

জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হলে ৭ নভেম্বরের মতো পরিণতি হবে: শফিকুর রহমান
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যা সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নজির গড়লেন নাশরা নাইম!

১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নজির গড়লেন নাশরা নাইম!
ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে নতুন ইতিহাস গড়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী হিসেবে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

‘আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’: মাসুদুজ্জামান

‘আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’: মাসুদুজ্জামান
সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এসব অতিরিক্ত খরচ করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন…
 ৬ নভেম্বর ২০২৬    অর্থনীতি

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে রুওয়া রোমানের ইতিহাস!

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে রুওয়া রোমানের ইতিহাস!
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট রাজনীতিক রুওয়া রোমান। রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করে তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন দীঘি!

বরবাদ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন দীঘি!
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে প্রেমের গুঞ্জন। ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন কথাই ছড়িয়েছে বিনোদন…
 ৬ নভেম্বর ২০২৬    বিনোদন

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা!
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে লিওনেল মেসির বিদায়ের পর তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রায় দুই দশক ধরে এই জার্সি গায়ে…
 ৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!

হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ক্যারিবীয়দের…
 ৬ নভেম্বর ২০২৬    খেলাধুলা

চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক!

চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, ডাবগাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক!
জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা…
 ৬ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
দেশের গার্মেন্টস শিল্পে শ্রমিকদের দাবি-দাওয়াকে কেন্দ্র করে সীমান্তের ওপার থেকে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গত…
 ৬ নভেম্বর ২০২৬    খুলনা

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ!

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ!
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!

আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ ৩৪.৮৫ বিলিয়ন ডলার!
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে। দুই মাসের আমদানি বিল বাবদ…
 ৬ নভেম্বর ২০২৬    অর্থনীতি