প্রচ্ছদ    জাতীয়   রাজধানীর গেণ্ডারিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে...

রাজধানীর গেণ্ডারিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

৬ আগস্ট ২০২২ ০৩:১১ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল নয় ঘটিকায় রাজধানীর গেণ্ডারিয়ায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টামণ্ডলীর প্রধান ও দপ্তর সম্পাদক খাদিজা খাতুন, নারী এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক রুফায়দাহ পন্নী, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা সুলতানা রাজিয়া, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস এম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক মো. রিয়াদুল হাসান প্রমুখ।

দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে হেযবুত তওহীদের সদস্য ও নেতাকর্মীগণ উপস্থিত হতে থাকেন। মূল হলরুমে প্রবেশ করার পূর্বে সকলকেই যথাযথ নিয়ম অনুসরণ করতে হয়। কিছুক্ষণের মধ্যেই সমস্ত হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। সকাল ১০টার দিকে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত করা হয়। অতঃপর বাজানো হয় হেযবুত তওহীদের দলীয় সঙ্গীত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান’।

আরও পড়ুন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

এরপর একে একে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন বিভাগীয় ও জেলা সভাপতিগণ। ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে এসে প্রবেশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিভাগ হেযবুত তওহীদের আমির ডা. মাহবুব আলম মাহফুজ হেযবুত তওহীদের এমামকে প্রবেশদ্বারে স্বাগত জানান। সভাপতির আহ্বানে মঞ্চে আসন গ্রহণ করার পর সকলের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ। তিনি অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যের পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন উপস্থিত নেতাকর্মীগণ। সকলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল দশটা ৫৫ মিনিটে হেযবুত তওহীদের এমাম তার মূল্যবান বক্তব্য প্রদান শুরু করেন। শুরুতেই তিনি হেযবুত তওহীদের ঢাকা বিভাগের কর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। তাদের ঈমান-আকিদা ও পাঁচ দফা কর্মসূচির বিষয়গুলো ভালোভাবে ব্যাখ্যা করেন।

বর্তমান সমাজ ব্যবস্থার নানা অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, আল্লাহর দেওয়া বিধান না মানার ফলে আজ সমাজের রন্ধ্রে রান্ধ্রে দুর্নীতি, অবিচার, অন্যায়, জুলুম বৃদ্ধি পেয়েছে। আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার বিপরীতে মানুষ আজ পর্যন্ত যত তন্ত্র-মন্ত্র, বাদ-মতবাদ নিজেরা তৈরি করেছে, সবগুলোই অনিবার্যভাবে মানুষে মানুষে ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষকে উস্কে দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে তিনি সবাইকে জান ও মাল আল্লাহর রাস্তায় কোরবানি করে সংগ্রাম করার আহ্বান জানান। বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

অনুষ্ঠানস্থলে একাধিক প্রজেক্টরের মাধ্যমে হেযবুত তওহীদের বিভিন্ন কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নোয়াখালীতে অবস্থিত শহীদী জামে মসজিদের উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও ২০২২ সালে দলের বিভিন্ন কার্যক্রমে উলে¬খযোগ্য অবদান রাখায় ৩৩ জনকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে মাটি মিউজিকের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান
দ্বিতীয় হিজরির রমজান মাস। মদিনা থেকে কিছুটা পথ পেরিয়ে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করেছে ‘বুয়ুতুস সুকয়া’ প্রান্তরে। সুকয়ার কূপে তাঁবু ফেলে রাসুলুল্লাহ (সা.) এক এক করে…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান
আজকের দিনে সাধারণ মানুষের কাছে দেশের সার্বিক পরিস্থিতি কিংবা জীবনযাত্রার হালচাল জানতে চাইলে অধিকাংশের মুখ থেকেই শোনা যাবে এক গভীর সংকটের বিবরণ। কেউ বলবেন অর্থনৈতিক…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী
মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা
সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
ওবায়দুল হক বাদল:রাজধানী ঢাকায় অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ সূচনা ও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর