বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক এবং আসাদুল খবিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠনের পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমকে তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার সংস্থার মহাসচিব গাজী মোশারফ হোসেন এবং মিডিয়া সেলের প্রধান এসএম শামসুল হুদা।

আরও পড়ুন
বসুন্ধরায় সেবক সংগঠনের উদ্যোগে ‘জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম’ অনুষ্ঠিত

৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল ও দেলোয়ার হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আল-আমিন সবুজ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

















