প্রচ্ছদ    জাতীয়   প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর...

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

২২ অক্টোবর ২০২৬ ০১:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাতের উন্নয়ন পর্যালোচনা করতে প্রথমবারের মতো সুন্দরবন ও মোংলা বন্দর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের এ সফরে তিনি মোংলা বন্দরের অবকাঠামো, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবনের পর্যটন সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার সকালে সুন্দরবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

সেখান থেকে সকাল পৌনে ১১টার দিকে নলিয়ান লঞ্চঘাট হয়ে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি বানৌজা জেটিতে পৌঁছান। বিকেল ৩টার দিকে মোংলা বন্দরের জেটি এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।

আরও পড়ুন

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!

প্রধানমন্ত্রীর সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা।

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্য সম্প্রসারণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মধ্য দিয়ে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো আরও গুরুত্ব পাবে।

অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জনপদ দীর্ঘদিন ধরে প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত শিল্পায়ন প্রয়োজন।

তিনি আরও বলেন, মোংলা বন্দরের আধুনিকায়ন, বেজার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন খাতের সম্ভাবনা পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সফরের ফলে মোংলা বন্দর ও আশপাশের শিল্পাঞ্চলে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।

সব মিলিয়ে সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন, বাণিজ্য ও শিল্পায়নের সম্ভাবনাকে সামনে এনেছে। তবে এসব উদ্যোগের সুফল বাস্তবে কতটা বিস্তৃত হবে, তা নির্ভর করবে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও নদীতে অবাধে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নদ-নদীতে দিন-রাত জাল ফেলছেন জেলেরা। কোথাও প্রকাশ্যে চলছে ইলিশ…
 ২২ অক্টোবর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (ওআইজিএস) আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কুমিল্লার মুরাদনগরে জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার বিভিন্ন এলাকায়…
 ২২ অক্টোবর ২০২৬    রাজশাহী

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারির দোকানসহ মোট ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত…
 ২২ অক্টোবর ২০২৬    ঢাকা

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!
ভারতের বিপক্ষে ফাইনালে লড়াই করেও শিরোপা জেতা হলো না বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারত…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে বন্দি অবস্থায় তুলে ধরে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। শহরের উত্তরে তাজরিশ স্কয়ারে স্থাপন করা এই…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাতের উন্নয়ন পর্যালোচনা করতে প্রথমবারের মতো সুন্দরবন ও মোংলা বন্দর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের এ সফরে তিনি…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!
‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়’—নিজের এমন বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের…
 ২২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!
মুসলিম পরিবারে জন্ম হলেও নিয়মিত ধর্মচর্চা করেন না বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন এবং স্বামী জাভেদ আখতারের সঙ্গে ধর্ম নিয়ে…
 ২২ অক্টোবর ২০২৬    বিনোদন

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনে…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে নারাজ আফগান কোচ!

ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে নারাজ আফগান কোচ!
একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অন্যতম শক্তির জায়গা ছিল এই ফরম্যাট। তবে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতায় চাপে পড়েছে টাইগাররা। সবশেষ আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয়…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টিরও বেশি মসজিদ!

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টিরও বেশি মসজিদ!
ভারতের আসাম রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযানে ১১০০টিরও বেশি মুসলিম পরিবার ঘরবাড়ি হারিয়েছে। গত ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনে রাজ্যের একাধিক জেলায় এসব অভিযান চালানো…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শারদীয় দুর্গোৎসবের প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় আনসার-ভিডিপির দৃষ্টান্ত

শারদীয় দুর্গোৎসবের প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় আনসার-ভিডিপির দৃষ্টান্ত
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল, অপরাধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ব্যাপক ও সমন্বিত…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব, ইতিহাসে প্রথম: মীর শাহে আলম

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব, ইতিহাসে প্রথম: মীর শাহে আলম
দেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়