প্রচ্ছদ    সারাদেশ   হাতপাখা বেচে সংসার চলে ঝিনাইদহের...

হাতপাখা বেচে সংসার চলে ঝিনাইদহের গ্রামের শতাধিক পরিবারের

২১ আগস্ট ২০২৩ ১১:২৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের একটি অজপাড়াগাঁ পারিয়াট। বর্তমানে এই গ্রামের শতাধিক পরিবার তালপাখা বা হাতপাখা তৈরির সঙ্গে যুক্ত। প্রায় শত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম থেকে এ পেশা চলে আসছে। গরমের সময় পাখার অতিরিক্ত চাহিদা থাকায় পুরো বছরজুড়ে চলে পাখা তৈরির কাজ।

সরেজমিনে পারিয়াট গ্রামে দেখা যায়, সকাল থেকেই শুরু হয় ব্যস্ততা। যেখানে চোখ যায় সেখানেই দেখা যায় কেউ পাতা কেটে সাইজ করছে, কেউ বাঁশ থেকে শলা সংগ্রহ করছে, কেউবা সেলাই করছে আবার কেউ সুতা ও বাঁশের শলাতে রং করায় ব্যস্ত। মূলত শীতের সময় জেলা ও জেলার বাইরে থেকে চলে তালপাতা সংগ্রহের কাজ। এরপর কারিগররা সেই তালপাতাকে কেটেছেঁটে পানিতে ডুবিয়ে নরম করে মূল পাখার আকৃতিতে নিয়ে আসে। তারপর চলে পাখা বাঁধার কাজ। অত্যন্ত নিপুণ হাতে করতে হয় এই পাখা তৈরির কাজ। একেকটি তালপাখা তৈরিতে খরচ ১২-১৫ টাকা হলেও তালপাখার চাহিদা অনুপাতে বিক্রি হয় ২৫-৮০ টাকা পর্যন্ত। বিভিন্ন ব্যাপারী ও বাজারে বিক্রির মাধ্যমে এই পাখা ছড়িয়ে পড়ে সারা দেশে।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

পারিয়াট গ্রামের নুরুদ্দিন বিশ্বাস-শিউলি বেগম দম্পতি। পাখা তৈরি করেই চলে তাদের সংসার। এই দম্পতি এ পেশায় রয়েছে কমপক্ষে ৪০ বছর ধরে।

নুরুদ্দিন বিশ্বাস ঢাকা পোস্টকে জানান, পারিবারিকভাবে পাখা তৈরির কাজ করে আসছেন তিনি। বাবা-দাদারা এই কাজ করে গেছেন। তাদের থেকেই তিনি এই কাজ শিখেছেন। তাদের কাছে এটি একটি শিল্প। বিভিন্ন জেলা থেকে তালপাতা ক্রয় করে নিয়ে আসেন। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে একটি পাখা তৈরি করা হয়। একটি পাখা তৈরি করতে ১০-১৫ টাকা খরচ হয়। পাইকারিভাবে ২৫-৩৫ টাকা পর্যন্ত পাখা বিক্রয় করা হয়। কোনো সময় এর থেকে বেশিও হয়।

তিনি আরও জানান, আশ্বিন মাস থেকে শুরু করে অগ্রহায়ণ ও পৌষ মাস পর্যন্ত ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে তালপাতা সংগ্রহের কাজ চলে। এরপর মাঘ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত চলে পাখা তৈরির কাজ। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত পুরোদমে পাখা ক্রয়-বিক্রয় হয়। এতে লাভ আছে, কোনো লস হয় না। চাহিদা অনুযায়ী লাভের পরিমাণ কমবেশি হতে পারে। ৫০ হাজার টাকার পাতা কিনলে এক লাখ থেকে এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত পাখা বিক্রয় করা যায়। এ বছর তীব্র গরমের কারণে তালপাখার চাহিদা অনেক বেশি।

ঢাকা পোস্টকে নুরুদ্দিন বিশ্বাস বলেন, গ্রাম থেকে ব্যাপারীরা পাইকারিভাবে প্রতি পাখা ২০-৩৫ টাকা দরে ক্রয় করে নিয়ে যান। পরে তারা সেগুলো বিভিন্ন জেলায় বিক্রয় করে। কারিগররা পাখা তৈরি করে তেমন বেশি লাভ করতে না পারলেও ব্যবসায়ীরা একটি পাখাতে ২০ থেকে ৩০ টাকা লাভ করে থাকেন।

শিউলী বেগম ঢাকা পোস্টকে বলেন, বাড়ির পুরুষরা পাতা কেটে নিয়ে আসেন। পরে সেগুলোকে রোদে শুকিয়ে পানিতে পচাতে হয়। পচে গেলে সেগুলোকে আবার শুকাতে হয়। তারপর পাখার আকার দেওয়া হয়। এর মধ্যে বাঁশের শলা রং দিয়ে সুতা বাঁধতে হয়। এখন পারিয়াট গ্রামকে সবাই পাখা গ্রাম বলেই চিনে।

বৃদ্ধা ছবিরণ নেছা ঢাকা পোস্টকে জানান, বিয়ের আগে কখনো তালপাখা তৈরির কাজ করেননি তিনি। বিয়ের পর থেকে দেখেছেন শ্বশুর, শাশুড়ি, স্বামীকে এই তালপাখা তৈরি করতে। সেই সময় থেকে তিনিও তালপাখা তৈরির কাজ করেন। স্বামী মারা যাওযার পর ছেলে শীতের সময় ফরিদপুর, মাদারীপুর, শিবচর, সন্নাসিরচর এলাকা থেকে তালপাতা নিয়ে আসে। সেই তালপাতা দিয়ে পাখা তৈরি করা হয়। নিজেদের কোনো জায়গা-জমি নেই। এই তালপাখা তৈরি করেই সংসার চলে। বছরের ১০ মাস এই কাজে ব্যস্ত সময় পার করতে হয় তাদের।

পারিয়াট গ্রামের আম্বিয়া খাতুন ঢাকা পোস্টকে বলেন, গ্রামের প্রায় শতাধিক পরিবার এই পাখা তৈরির সঙ্গে জড়িত। মৌসুমে প্রত্যেকে ১৫ থেকে ২০ হাজার পাখা তৈরি করেন। আশ্বিন, আর্তিক ও অগ্রহায়ণ মাস পর্যন্ত পাখা তৈরির কাজ চলে। পাইকারি মহাজন গ্রাম থেকেই এসব পাখা নিয়ে যান। শুধু বর্ষা সিজনে বিক্রয় কম হয়। গরমে প্রচুর চাহিদা থাকে।

তিনি আরও বলেন, এই পাখা তৈরি বা ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে স্বল্পসুদে কোনো ঋণ পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে এনজিও থেকে ঋণ নিতে হয় কিংবা সুদে টাকা নিয়ে এই ব্যবসা করতে হয়। ফলে বেচাকেনা শেষে দেখা যায় ঋণের টাকা পরিশোধ করতেই সব টাকা শেষ।

কালিগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ ঢাকা পোস্টকে বলেন, পারিয়াট গ্রামের অধিকাংশ মানুষ পাখা তৈরির এই পেশার সঙ্গে জড়িত। যুগের পর যুগ ধরে এই পেশা চলে আসছে। তারা যদি সরকারি ব্যাংক থেকে স্বল্পসুদে ঋণ পেত তাহলে ভালোভাবে ব্যবসা করতে পারতো।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা