প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইমরান খানকে জরুরি তলব পাকিস্তান...

ইমরান খানকে জরুরি তলব পাকিস্তান পার্লামেন্টের

২১ মার্চ ২০২৩ ১০:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

পাকিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার জেরে সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে তলব করেছে দেশটির পার্লামেন্ট। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার এক বিশেষ অধিবেশন বসবে পার্লামেন্টে এবং তাতে উপস্থিত থাকতে হবে ইমরান খানকে।

রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

এপিপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠক হয়েছে। সেখানে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ব্যাপারটি গুরুত্বের সঙ্গে আলোচনাও হয়েছে।

আরও পড়ুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

বৈঠকে পার্লামেন্টে একটি বিশেষ সেশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উল্লেখ করেছে এপিপি। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ‘(বৈঠকে) উপস্থিত সবাই এই মর্মে একমত হয়েছেন যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার পাশাপাশি অরাজকতার উত্থান ঘটছে এবং এজন্য প্রধানত দায়ী পিটিআই। দলের চেয়ারম্যান হিসেবে ইমরান খানকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত বলে মনে করছেন মন্ত্রিপরিষদের সদস্যরা।’

‘বিশেষ সেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সাম্প্রতিক সংঘাতের ব্যাপারে পার্লামেন্টের পক্ষ থেকে ইমরান খানের কাছে জবাবদিহিতা চাওয়া হবে।’

সফল ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান নিয়ে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তবে তারপর থেকে দেশটির ক্ষমতাকাঠামোর শীর্ষে থাকা সামরিক বাহিনীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার।

এর মধ্যেই ২০২২ সালে পার্লামেন্টের বিরোধী আইনপ্রণেতাদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান, নতুন প্রধানমন্ত্রী হন সাবেক বিরোধী নেতা শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইমরান।

এদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে সবচেয়ে আলোচিত তোশাখানা দুর্নীতি মামলা। প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যেসব দামী উপহার তিনি পেয়েছিলেন, সেসব রাষ্ট্রীয় তোশাখানায় জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নেওয়ায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে এই মামলাটি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন।

মামলার শুনানিতে উপস্থিত না থাকায় ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত। সেই অনুযায়ী, পুলিশ গত ১৪ মার্চ পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তারে তার লাহোরের বাসভবনেও গিয়েছিল। কিন্তু দলের কর্মী-সমর্থকদের ব্যাপক বাধা ও সংঘাতের জেরে পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার না করেই ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।

ইমরান খানের অভিযোগ, নির্বাচন থেকে দূরে রাখতেই তাকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছে শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, কোনো রাজনীতিকের বিরুদ্ধে যদি দুর্নীতি বা ফৌজদারি মামলা চলমান থাকে কিংবা প্রমাণিত হয়, সেক্ষেত্রে ওই রাজনীতিক নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!

সামরিক বিমানে হাসিনাকে ফেরানোর প্রশ্নে মুখ খুললেন না ভারতের মুখপাত্র!
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার—বিবিসি বাংলার এমন একটি প্রতিবেদন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, ভালোবাসা প্রকাশ এবং…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!

সড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি!
সড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!

কোরআন ছুঁয়ে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে শপথ অনুষ্ঠানে তিনি কোন কোরআনের…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়, জানাল পল্লী বিদ্যুৎ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!

‘৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি’, অভিযোগ এমপি মাহমুদা মিতুর!
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এর…
 ১৩ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!

ঘরে ঢুকে পড়ল বালুবোঝাই ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের, অন্তঃসত্ত্বা মা আহত!
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ভেতরে ঢুকে উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৩ নভেম্বর ২০২৬    রংপুর

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!

খরচ বাঁচাতে মায়ের শাড়িই পরেন প্রভা, জানালেন মজার অভ্যাস!
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে নারীদের আবেগ, ভালোবাসা ও নানা স্মৃতি। আর সেই শাড়ি যদি হয় মায়ের, তাহলে তার প্রতি ভালো লাগা যেন আরও বেড়ে যায়।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!

‘আমার ফোনে আড়ি পাতেন মোদি’, বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। নিজের ফোনেই এর প্রমাণ রয়েছে বলে দাবি…
 ১৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!

২২৬ কোটি টাকার ঋণ নিয়ে আলোচনায় অনন্ত জলিল, কোরআনের আয়াত দিয়ে আবেগঘন পোস্ট!
২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার ঋণ এবং ব্যাংকের আইনি নোটিশ ঘিরে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।…
 ১৩ নভেম্বর ২০২৬    বিনোদন

প্রধানমন্ত্রীর জাপানফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে মিলল পাখার সমস্যাও!

প্রধানমন্ত্রীর জাপানফেরত বিমানে পাঁচ ত্রুটি, তদন্তে মিলল পাখার সমস্যাও!
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি ফ্লাইটে পাঁচটি কারিগরি ত্রুটি পাওয়া গেছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশ ও…
 ১৩ নভেম্বর ২০২৬    জাতীয়

আগুনে পুড়ে যাওয়া এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল!

আগুনে পুড়ে যাওয়া এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর বাড়িটি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল।…
 ১৩ নভেম্বর ২০২৬    খুলনা

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ!

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ!
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ লড়াই। ম্যাচ ঘিরে…
 ১৩ নভেম্বর ২০২৬    খেলাধুলা

চলন্ত ফেরিতে বাল্কহেডের ধাক্কা: এক শিশু নিহত, আটক ৩

চলন্ত ফেরিতে বাল্কহেডের ধাক্কা: এক শিশু নিহত, আটক ৩
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। দুর্ঘটনার…
 ১৩ নভেম্বর ২০২৬    ঢাকা