প্রচ্ছদ    জাতীয়   জাহাজ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে...

জাহাজ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সন্দ্বীপ ও হাতিয়া নৌ-চ্যানেল

৯ জুন ২০২২ ০৪:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জাহাজ চলাচলে সন্দ্বীপ ও হাতিয়া নৌ-চ্যানেল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতি বছরই ওই চ্যানেলে দুর্ঘটনায় পতিত হচ্ছে পণ্যবোঝাই লাইটার জাহাজ। জাহাজ পরিচালনা ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের মতে, তলদেশের গভীরতায় তারতম্য এবং পর্যাপ্তসংখ্যক পাইলট না থাকায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। বর্তমানে দুই সহস্রাধিক জাহাজের জন্য মাত্র ৪০ জন পাইলট রয়েছে। অথচ নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করার জন্য পাইলট সংখ্যা বাড়ানো ছাড়া বিকল্প নেই। জাহাজ পরিচালনা ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সন্দ্বীপ চ্যানেল ও সন্নিহিত সাগর জলসীমায় জাহাজ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চট্টগ্রাম বন্দর থেকে অভ্যন্তরীণ জলপথে পণ্য নেয়ার ক্ষেত্রে অনেকটুকু পথ আড়াআড়ি পাড়ি দিতে হয়। তাতে করে ওপর থেকে নেমে আসা স্রোত এবং সাগরের জোয়ার জাহাজকে পাশ থেকে ধাক্কা দেয়। জাহাজ সোজা চলাচলে সাধারণত ঝুঁকি কম থাকে। কিন্তু যে কোন একপাশ থেকে ধাক্কা খেলে জাহাজ সামলানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে দুর্বল জাহাজগুলোর দুর্ঘটনায় পতিত হওয়ার শঙ্কা থাকে। সবচেয়ে বড় সমস্যা ওই আড়াআড়ি পাড়ি দেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন পথ নেই। সাগরের নিচে মাটি কোথাও উঁচু, কোথাও নিচু। সেক্ষেত্রে জাহাজগুলোকে অবস্থা বুঝে খুবই সতর্কতার সঙ্গে চলতে হয়। কখনও বা তলদেশ মাটি স্পর্শ করে গেলে জাহাজ উল্টে বা কাত হয়ে যায়। ফলে দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, জাহাজ চলাচলে পাইলট সমস্যা এখন প্রকট হয়ে দেখা দিয়েছে। মাস্টাররা ছোট লাইটারগুলো চালিয়ে থাকে। কিন্তু দক্ষ মাস্টারের সংখ্যাও পর্যাপ্ত নয়। আর অপেক্ষাকৃত বড় লাইটার জাহাজগুলো চালানোর জন্য পাইলট প্রয়োজন। কিন্তু ওই পাইলট প্রয়োজনের তুলনায় শুধু কমই নয়, নেই বললেই চলে। বন্দর বহির্নোঙ্গরের মাদারভেসেল থেকে পণ্য নিয়ে বিভিন্ন কোম্পানির মালিকানাধীন জাহাজসহ মোট চলাচলকারী জাহাজের সংখ্যা ২২শ থেকে ২৩শ। কিন্তু পাইলট আছেন মাত্র ৪০ জন। তাতে করে প্রয়োজন অনুযায়ী পাইলট সরবরাহ করতে পারে না অভ্যন্তরীণ জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা। তাছাড়া একজন পাইলট পেতে গেলে নিয়ম বহির্ভূত অনেক বাড়তি খরচের ব্যাপার রয়েছে বলেও জাহাজ মালিকদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

সূত্র আরো জানায়, চট্টগ্রাম বন্দরে আসা কন্টেনার ভর্তি আমদানির পণ্যগুলো জেটিতে খালাস হয়ে সড়ক বা রেলপথে পরিবাহিত হলেও বহির্নোঙ্গরে আনলোড হওয়া কার্গো অর্থাৎ খোলা পণ্যগুলোর বেশিরভাগই জলপথেপরিবাহিত হয়। লাইটার জাহাজগুলো ওই পণ্য পরিবহন করে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর হওয়া সত্ত্বে¡ও নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে সরকারি দায়িত্বশীল সংস্থা ব্যর্থ- এ অভিযোগ অনেক পুরনো। আর সন্দ্বীপ চ্যানেল দুর্ঘটনার জন্য বিশেষায়িত হয়ে আছে। সেখানে অনেকটা নিয়মিত বিরতিতেই ডুবছে নৌযান। যাত্রীবাহী নৌযানডুবিতে মরছে মানুষ আর লাইটার জাহাজডুবিতে তলিয়ে যাচ্ছে অতি মূল্যবান আমদানির পণ্য। প্রতিবছরে অন্তত কয়েকটি করে জাহাজডুবি হচ্ছে। তাতে সাধারণত থাকে গম, ভুট্টা, সিমেন্ট ক্লিংকারসহ আমদানির বিভিন্ন পণ্য। নৌযান চলাচলের পথ নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতি চেয়ে আছেন অভ্যন্তরীণ শিপিং সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা