প্রচ্ছদ    অর্থনীতি   কমেছে পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের বিও

কমেছে পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের বিও

৮ আগস্ট ২০২৩ ০৯:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

পুঁজিবাজারে গত এক বছরে নারী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে। শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সিডিবিএলের তথ্য মতে, ২০২২ সালের ৮ আগস্ট পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব সংখ্যা ছিল ১৮ লাখ ২০ হাজার ১৫৭টি। এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭০ হাজার ৬৪৯টি। আর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪৯ হাজার ৫০৮টি।

এক বছর পর ২০২৩ সালের ৭ আগস্ট পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সার্বিক বিও হিসাবে তেমন কোনো হেরফের না হলেও, কমেছে নারী বিনিয়োগকারীদের বিও। এক বছরের ব্যবধানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব প্রায় ২৭ হাজার কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২২ হাজার ৫১৬টি। তবে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়ে যাওয়ায় মোট সংখ্যায় তেনে কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুজিস্তা নূর-ই-নাহারিন মুন্নি বলেন, পুঁজিবাজারে যেসব বিও অ্যাকাউন্ট রয়েছে তার বেশিরভাগ পরিচালনা করেন পুরুষরা। একজন পুরুষ বিনিয়োগকারী তার স্ত্রী, মা এবং বোনের বিও অ্যাকাউন্ট পরিচালনা করছেন। হয়তো দেখা যাবে যে এসব অ্যাকাউন্টের বিষয়ে ওই ব্যক্তির স্ত্রী, মা, বোনও জানে না। ফলে বিও অ্যাকাউন্টের চিত্রের যে তথ্য রয়েছে তা নারী বিনিয়োগকারীদের প্রকৃত চিত্র নয়। প্রকৃত চিত্রে সে সংখ্যা আরো কম।

অন্যদিকে বাজারে নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ছে উল্লেখ করে মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান বলেন, নারী বিনিয়োগকারীদের ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগে ঝামেলাও কম হয়। আমরা ব্রোকার হাউজগুলোতে নারী বিনিয়োগকারীদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ দুটো দিকেই খেয়াল রাখছি।

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ বাড়াতে যত উদ্যোগ

বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে পুঁজিবাজারের পরিচালনা পর্ষদে নারীদের একজন সদস্য রাখা হয়েছে। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একজন নারী পরিচালক রয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চার সদস্যের মধ্যে একজন রয়েছেন নারী সদস্য অর্থাৎ কমিশনার। ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে ৩৬০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১০ শতাংশই নারী। ডিএসইতে নারীদের কর্মকর্তা-কর্মচারী বাড়াতে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারে নারী উদ্যোক্তা বাড়াতে বেশ কিছু সেমিনারের আয়োজন করা হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতেও সচেতনতামূলক প্রোগাম করা হয়েছে। লিস্টেড কোম্পানির পরিচালনা পর্ষদে নারী পরিচালক রয়েছে কি না এ বিষয়ে তদারকি করা হয়েছে।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার বলেন, আমরা নারীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেই। নারীদের জন্য কাজের সুন্দর পরিবেশ তৈরি করেছি। তিনি বলেন, পুঁজিবাজারে নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারী বাড়াতে প্রতি বছর একাধিক প্রোগ্রাম করে থাকি, এবছরও সেগুলো করেছি। আশা করছি ব্রোকার হাউজগুলো বিষয়টি গুরুত্ব দেবে।  

সার্বিক বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। এবছরও পুঁজিবাজারে নারী শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ডিএসই, সিএসই এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি পরিচালনা পর্ষদে নারী পরিচালক রাখা হয়েছে। ব্রোকার হাউজগুলোকে নারীদের পুঁজিবাজারে আগ্রহী করতে বিশেষ সেমিনার ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে নারীদের আগ্রহ বাড়বে বলে আশা করছি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক