প্রচ্ছদ    অর্থনীতি   এক পিস আলুর দাম এখন...

এক পিস আলুর দাম এখন ১২ টাকা

৭ নভেম্বর ২০২৩ ১০:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:

হঠাৎ করেই অস্থির হওয়া আলুর বাজারের লাগাম টানতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখনও ভোক্তার হাতের নাগালে আসেনি দাম। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে নতুন আলু। তবে দাম আকাশচুম্বি!

খুচরা বাজারে নতুন আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। সেই হিসেবে একটি নতুন আলু (কেজিতে ১৫টি; ১৮০ টাকা কেজি) কিনতে ভোক্তার দিতে হচ্ছে ১২ টাকা। আর পুরাতন সাদা আলু বাজার ও মানভেদে ৪৬, ৪৮, ৫০ এবং কোথাও কোথাও মহল্লার দোকানগুলোতে ৫৫-৬০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এক্ষেত্রে একটি পুরাতন বড় আলু কিনতে (কেজিতে ৭-৮টি ; ৫০ টাকা কেজি) কিনতে ভোক্তাকে দিতে হচ্ছে প্রায় সাড়ে ৬ টাকা। হালকা লালচে আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। একইসঙ্গে লাল ছোট আলুও ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এমন অবস্থায় বেশ বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষজন।

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, পলাশীসহ আশেপাশের কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই চোখে পড়ে।

সরেজমিন ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানগুলোতেই পুরাতন আলু বিক্রি হচ্ছে। নতুন আলুর দাম বেশি হওয়ায় ক্রেতাদের তেমন একটা আগ্রহ নেই। ফলে বিক্রেতারাও নতুন আলু সংগ্রহে রাখছেন না। নিউমার্কেটের বনলতা কাঁচা বাজার মার্কেটের প্রায় দোকানেই দেখা গেল পুরাতন আলু সাজিয়ে রাখা হয়েছে। দুই-তিনটি দোকানে অল্প পরিমাণে রাখা হয়েছে নতুন আলু।

বিক্রেতারা জানান, হঠাৎ করেই খুচরা বাজারে আলুর দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতারা এমনিতেই মুখ ফিরিয়ে নিয়েছেন। আর নতুন আলুর দাম তো আরও বেশি। দোকান ও আলুর মানভেদে এই জায়গায় ৪৬ টাকা থেকে শুরু করে ৫০ টাকার মধ্যেই আলু বিক্রি হচ্ছে। তবে মার্কেটের বাইরে খুচরা দোকানগুলোতে বা মহল্লাতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলেও জানান তারা।

মজিবুর রহমান নামে এক আলু ব্যবসায়ী বলেন, আলুর বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি হতো না। সরকার যদি আরও একমাস আগে থেকেই আলু আমদানির ঘোষণা দিয়ে দিত তাহলে বাজার আরও কমে যেত। অসাধু কিছু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজের দৌরাত্মে আলুর বাজার অস্থির হয়েছে। আমরা বিক্রেতারা অনেকটা অসহায়। পাইকারি বাজারেই অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

রফিকুল আমিন নামে আরেক ব্যবসায়ী বলেন, আলু এখন অনেক কম চলছে। হোটেল কিংবা মেসের জন্যই মানুষ আলো নিচ্ছে। এছাড়া রেগুলার কাস্টমার যারা ছিল বাসা বাড়ির জন্য তারা আলু নেওয়া কমিয়ে দিয়েছে। শীতকাল আসছে। এখন সবজির পরিমাণ বাড়বে। আলুর দামে ভালো ভালো সবজি পাওয়া যাচ্ছে। তাই মানুষজন ওই দিকেই ঝুঁকছে। আলু যেভাবে আমদানি হচ্ছে চলতি সপ্তাহের দাম আরও কমবে বলে মনে হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের খাওয়ার আর কিছু থাকলো না। আলুভর্তা এবং ডাল-ভাতে কোনরকমে পেট ভরা যেত। এখন আলুর দাম বাড়ার কারণে সেটিও বন্ধ হয়ে গেছে।

শামীম আহমেদ নামে ক্রেতা বলেন, আমি মেসের জন্য বাজার করতে এসেছি। সবকিছুর দামই বেশি। আগে যেখানে তরকারিতে মিল প্রতি দুই থেকে তিন টুকরা আলু দিতে পারতাম এখন সেখানে এক টুকরা দিতেও কষ্ট হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে গরিব মানুষের জন্য খুব কষ্ট হয়ে যাবে।

জানা গেছে, এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আর অনুমতির পর ২ হাজার ৭০০ টন আলু দেশে এসেছে। সোমবার (৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মূলত, গত দুই-তিন মাস ধরেই আলুর বাজারে এক ধরনের অস্থিরতা চলছে। দাম অস্বাভাবিক বাড়ায় মাস দেড়েক আগে সরকার খুচরায় প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয়। এরপর নানা পদক্ষেপেও পণ্যটির দাম কমেনি। দাম নাগালে রাখতে সর্বশেষ আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক