প্রচ্ছদ    সারাদেশ   রংপুরের পীরগঞ্জে স্বামীর কবর জিয়ারত...

রংপুরের পীরগঞ্জে স্বামীর কবর জিয়ারত করলেন:প্রধানমন্ত্রী

২৬ ডিসেম্বর ২০২৩ ১১:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:


রংপুরের পীরগঞ্জে লালদীঘির ফতেপুরে শায়িত প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফতেপুরে স্বামীর পারিবারিক কবরস্থানে যান তিনি।

এ সময় শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী পীরগঞ্জে জনসভাস্থলে যান।

আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচরণার জন্য কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জনসভা-পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রংপুর এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তারাগঞ্জে  রংপুর-২ আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এবং মিঠাপুকুরে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন সরকারপ্রধান।

এদিকে পীরগঞ্জে সরেজমিনে দেখা গেছে, জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থল ও এর আশপাশের এলাকা। নৌকাসদৃশ্য ভ্যান ও হাতে হাতে ছোট কাঠের নৌকা নিয়ে নেতাকর্মীরা এসেছেন সভাস্থলে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর তারাগঞ্জ ও পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। তারও আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পীরগঞ্জের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মীসভা করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ এ বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান ও রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার কারণে রংপুর-১ আসনে দলীয় প্রার্থী রেজাউল করিম রাজু ও রংপুর-৩ আসন থেকে তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর জেলার ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রংপুর-১ আসনে নয়জন, রংপুর-২ আসনে তিনজন, রংপুর-৩ আসনে ছয়জন, রংপুর-৪ আসনে তিনজন, রংপুর-৫ আসনে আটজন এবং রংপুর-৬ আসনে সাতজন প্রার্থী। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার-প্রচারণা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার (২২ নভেম্বর) সকালে এ…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
লালমনিরহাটে ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম

ইউনেস্কোর বিশ্বমঞ্চে আবারও ঢাবির ড. মুমিত, নজরুল-খৈয়াম
আন্তর্জাতিক অঙ্গনে আবারও শরীয়তপুরের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর…
 ২২ নভেম্বর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ

কাউনিয়ায় নাশকতার চেষ্টার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও সমাবেশ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।…
 ২২ নভেম্বর ২০২৬    রংপুর

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ: নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
কক্সবাজার প্রতিনিধি:জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ‘এ’ দল। রবিবার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতে…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ বোন হাসপাতালে
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম