প্রচ্ছদ    খেলাধুলা   আইপিএলে যেসব নিয়মে পরিবর্তন আসছে

আইপিএলে যেসব নিয়মে পরিবর্তন আসছে

৩১ আগস্ট ২০২৪ ১২:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আইপিএলের ২০২৪ আসর চলাকালেই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বেশ বিরোধীতা দেখা গিয়েছিল। যার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে একজন বাড়তি বোলার কিংবা ব্যাটার খেলাতে পারে দলগুলো। কিন্তু তা নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিদেশি সাবেক তারকারাও সমালোচনা করেছিলেন। এই নিয়মের সঙ্গে ওভারপ্রতি দুটি বাউন্স দেওয়ার নিয়ম নিয়েও নতুন করে ভাবছে আইপিএল কর্তৃপক্ষ।

এই দুটি নিয়ম আগামী আসর থেকে থাকবে কি না সেই সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিসিআই। তবে দুটি নিয়মই পর্যালোচনায় রয়েছে বলে উল্লেখ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এই দুটি নিয়মের কোনোটিই আন্তর্জাতিক ক্রিকেটে নেই। দুটি নিয়মই প্রথমে চালু হয়েছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। পরে সেটি আইপিএলে আনা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ইম্প্যাক্ট প্লেয়ার বা দ্বাদশ ক্রিকেটার নামানোর সুযোগ নেই, এ ছাড়া টি-টোয়েন্টিতে ওভারে সর্বোচ্চ একটি বাউন্স দেওয়ার নিয়ম রয়েছে।

এর আগের আইপিএল আসরে দুই বাউন্সের নিয়ম চালু হওয়ার পর বোলাররা সেটিকে স্বাগত জানিয়েছিলেন। অনেকেই ধারণা করেছিলেন ব্যাটার এবং বোলারদের মধ্যে সমতা আসতে যাচ্ছে। যদিও গত বছর দলগুলোর রান আগের সকল আসরের চেয়ে বেশি হয়েছিল। নিয়ম দুটির পরিবর্তনের বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা জানি যে ইমপ্যাক্ট প্লেয়ার এবং দুই বাউন্সের নিয়ম নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

আরও পড়ুন

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণ জিতল, এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দাপট!

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণ জিতল, এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দাপট!

পর্যালোচনায় রয়েছে আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার ও ওভারে দুই বাউন্সের নিয়ম
এদিকে, রঞ্জি ট্রফি এবং ওয়ানডে ক্রিকেটের সম্ভাব্য সূচি এবং প্রতিযোগিতার নিয়ম প্রকাশিত হয়েছে তিন সপ্তাহ আগে। সেখানে সৈয়দ মুস্তাক আলি কী নিয়মে খেলা হবে, তা জানানো হয়নি। এখনও সেই নিয়ম প্রকাশ করেনি বিসিসিআই। আর তাতেই মূলত জল্পনা বাড়ছে। নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেখানে আলোচনায় থাকা নিয়ম দুটি বহাল থাকবে কি না সেই বিষয়েও রাজ্য এসোসিয়েশনগুলো জানে না।

সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নিয়েছেন সাবেক ভারতীয় পেসার জহির খান। এরপর বহুল আলোচিত ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে বেশ কিছু ভারতীয় ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এটা ভাল দিক। আর অলরাউন্ডারের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বলে আমার মনে হয় না। ভালো অলরাউন্ডার হলে সে সুযোগ পাবেই। কেউ যদি অর্ধেক অলরাউন্ডার হয়, তাহলে দলে তার সুযোগ পাওয়া মুশকিল।’

প্রায় একই যুক্তি দেখিয়েছেন আরেক ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম খুব একটা খারাপ নয়। এতে কৌশলগত দিক থেকে সাহায্য মেলে। অনেকেই বলেন যে অলরাউন্ডার উঠে আসছে না। কিন্তু ওদের উঠে আসতে কে নিষেধ করেছে? এই প্রজন্মের ক্রিকেটাররা অলরাউন্ড দক্ষতায় বিশ্বাসী নয়। এমন নয় যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে ওরা উঠে আসছে না। একবার বেঙ্কটেশ আয়ারকে দেখুন। ল্যাঙ্কাশায়ারে (কাউন্টি টুর্নামেন্টের দল) গিয়ে কত ভাল খেলছে। যেকোনো খেলাতেই নতুনত্ব নিয়ে আসার জায়গা রয়েছে। এতে ক্রিকেটেরই মঙ্গল।’

সবমিলিয়ে এই দুটি নিয়ম আগামী আইপিএলে থাকবে কি না, সেটি ঠিক হবে বিসিসিআইয়ের সভায়। এই ইঙ্গিত দিয়ে ভারতীয় বোর্ডের সচিব ও সম্প্রতি আইসিসি সভাপতির দায়িত্ব পাওয়া জয় শাহ বলেন, একটি সভা ডাকা হবে এবং শিগগিরই আলোচনা হবে এ বিষয়ে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে আটকে ফ্লাইট!
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি আবার রাজনীতিতে ফিরতে চাইলেও জনগণ তা গ্রহণ করবে…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে প্রজ্ঞাপন!

পে-স্কেল ২০২৬: চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে প্রজ্ঞাপন!
জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে ১ জুলাই ২০২৬ থেকে নতুন…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী!

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

লালমনিরহাটে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ লালমনিরহাট জেলা শাখা নারী বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটে সংগঠনের…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

তরুণদের জ্ঞান, বিশ্বাস ও আত্মশুদ্ধিতে গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির!

তরুণদের জ্ঞান, বিশ্বাস ও আত্মশুদ্ধিতে গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির!
ইরানের তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্বাস, আত্মশুদ্ধি ও স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি। একই…
 ২৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তাহসিফের মৃত্যু ঘিরে নতুন আলোচনা, পডকাস্টে ভিডিও বিতর্ক নিয়ে কী বলেছিলেন তিনি?

তাহসিফের মৃত্যু ঘিরে নতুন আলোচনা, পডকাস্টে ভিডিও বিতর্ক নিয়ে কী বলেছিলেন তিনি?
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের পর নতুন করে আলোচনায় এসেছে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণ জিতল, এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দাপট!

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণ জিতল, এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের দাপট!
ইরাকে এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। মেয়েদের পর এবার ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে…
 ২৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

‘আমার ভাইকে হত্যা করা হয়েছে’, তাহসিফের মৃত্যুকে ঘিরে বোনের অভিযোগ!

‘আমার ভাইকে হত্যা করা হয়েছে’, তাহসিফের মৃত্যুকে ঘিরে বোনের অভিযোগ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের পর তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন…
 ২৯ অক্টোবর ২০২৬    রাজধানী

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক, তারুটিয়ায় হেযবুত তওহীদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!

ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!
নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!
টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!

দেবের হাত ধরে হল ছাড়লেন শুভশ্রী, একাই ছবি দেখলেন রাজ!
টালিউডে দেব ও শুভশ্রীর জুটি নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ বিরতির পর ‘দেশু৭’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে হাজির হন দেব ও শুভশ্রী। তবে পরিচালক…
 ২৯ অক্টোবর ২০২৬    বিনোদন