প্রচ্ছদ    খেলাধুলা   লজ্জার হারে শেষ হলো বাঘিনীদের...

লজ্জার হারে শেষ হলো বাঘিনীদের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান

১৩ অক্টোবর ২০২৪ ০৪:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্পোর্টস ডেস্ক:
চার ম্যাচের একটিতেও দলের রান স্পর্শ করেনি ১২০। ফিফটির দেখা পাননি একজন ব্যাটারও। সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা ছাড়া ব্যাট হাতে বলার মতো পারফরম্যান্স নেই একজনেরও। প্রথম ম্যাচের জয় ছাড়া কোনো ম্যাচে লড়াই জমেনি তেমন একটা। সব মিলিয়ে অনেক ঘাটতি দলে দেখতে পাচ্ছেন নিগার। সামনে তাকিয়ে সেসব ঘাটতি পূরণের পথ খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে শনিবার শেষ হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান।
আসর শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল বিশ্বকাপে ১০ বছরের জয়খরা কাটানো। সেই লক্ষ্য পূরণ হয়েছে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারান তারা। ম্যাচজয়ের পর অধিনায়ক নিগারসহ দলকে দেখা যায় আবেগময় উদযাপন করতে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশের প্রাপ্তি ওখানেই শেষ।
প্রথম ম্যাচ জিততে পারলে সেমি-ফাইনালে খেলতে চাওয়ার কথাও বলেছিলেন নিগার ও অন্যরা। তৃতীয় ম্যাচের আগ পর্যন্ত সেই স্বপ্নের কথা শোনা গেছে দলের কাছ থেকে। কিন্তু একের পর এক ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ে স্বপ্নপূরণের সামান্যতম সম্ভাবনাও জাগাতে পারেনি বাংলাদেশ।
বরাবরই বাংলাদেশের যেটি মূল সমস্যা, সেই ব্যাটিংয়ের দুর্বলতা আরও প্রকট হয়ে ফুটে উঠেছে এই আসরে। প্রথম ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১১৯ রান করেও বোলারদের দারুণ পারফরম্যান্সে জয় ধরা দিয়েছে। পরের ম্যাচগুলোর অবস্থা যাচ্ছেতাই।
ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে রাখতে পেরেছিল বোলাররা। সেই রান তাড়ায় ব্যাটাররা করতে পেরেছে কেবল ৯৭। পরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান এসেছে ১০৩ ও ১০৬। ম্যাচ কার্যত শেষ প্রথম ইনিংসের পরই।’
শনিবার পর্যন্ত আসরের সেরা চার রান স্কোরারের দুই জনই বাংলাদেশের। চার ইনিংসে ১৩৪ রান করেছেন সোবহানা, ১০৪ নিগার। কিন্তু অন্যদের অবস্থা এতটাই সঙ্গীন যে ধুঁকতে হয়েছে দলকে।
এমনকি সোবহানা ও নিগারের রানও আদতে খুব কাজে লাগেনি দলের। বড় ইনিংস খেলতে পারেননি কেউ, খুব গতিময় ব্যাটিংও করতে পারেননি তারা। সোবহানার স্ট্রাইক রেট ৮৮.৭৪, নিগারের ৮৬.৬৬।
চার ইনিংসে ছক্কা এসেছে মোটে দুটি। ৮০ ওভার ব্যাট করে চার হয়েছে স্রেফ ৩০টি। এক-দুই রান নিতে না পারার চিরন্তন সমস্যা তো ছিলই।
প্রতি ম্যাচের পরই ব্যাটিংয়ে উন্নতির তাড়নার কথা বলা হয়েছে দল থেকে। কিন্তু উন্নতির কোনো ছাপ পারফরম্যান্সে পড়েনি।

চার ম্যাচে এক জয় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সেই পুরোনো সমস্যার কথাই আবার তুলে ধরলেন নিগার।
“সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল অর্ডারে ধুঁকতে হয়। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।”
“বোলাররা ভালো করেছে, ব্যাটাররা রান করতে পারেনি। ইংল্যান্ড ১১৯ রান করেছে, আমরা সেটা তাড়া করতে পারিনি। এটা তো আমাদেরই ব্যর্থতা।”
গত প্রায় এক বছর ধরেই ক্রিকেটারদের মানসিক শক্তির ঘাটতির কথা নানা সময়ে বলে আসছিলেন কোচ হাশান তিলাকারাত্নে ও অধিনায়ক নিগার। বিশ্বকাপের ব্যর্থতার পেছনেও এটিকে মূল কারণ বললেন অধিনায়ক।
“এসব পর্যায়ে আসলে ক্রিকেটারদের মানসিক দিকটা আরও শক্তিশালী হওয়া উচিত। দল যথেষ্টই অভিজ্ঞ, বলব আমি। তবে এরকম টুর্নামেন্টে এসে যদি দলীয় প্রচেষ্টা না হয় বা কোনো পারফরম্যান্স না হয়, তাহলে সেটা ম্যাচ জেতার দিকে যায় না। দু-একটি ব্যক্তিগত পারফরম্যান্স এত বড় পর্যায়ে এসে ম্যাচ জেতায় না।”
এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু দেশে রাজনৈতিক পালাবদলের পর অস্থিরতার কারণে আসরটি চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছিল দেশের মাঠে খেলার কথা ভেবেই। ভিন্ন দেশে বিশ্বকাপ চলে যাওয়ার প্রভাব পারফরম্যান্সে পড়েছে কি না, এমন প্রশ্নও উঠল।
তবে বাজে পারফরম্যান্সের পরও অন্তত একটা ইতিবাচক দিক যে, উইকেট-কন্ডিশনকে ঢাল বানাতে চাইলেন না অধিনায়ক।
“বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেরে ধরতে পারেনি। ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ
ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে আলেমদের উপেক্ষা…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়