প্রচ্ছদ    চট্টগ্রাম   ফেনীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি হাজার...

ফেনীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি হাজার হাজার মানুষ

২১ আগস্ট ২০২৪ ০৬:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের লক্ষাধিক মানুষ।বুধবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সোমবার (১৯ আগস্ট) দুপুর থেকে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। এতে তিন উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ আছে যান চলাচল। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও।

পরশুরামের সলিয়া এলাকার বাসিন্দা হাবিব স্বপন বলেন, আমাদের ত্রাণের চেয়েও এখন নৌকা বা স্পিডবোট বেশি প্রয়োজন। বন্যা পরিস্থিতি এমন হবে কেউ বুঝতে পারেননি। অনেকে রাত থেকে উদ্ধার করতে আসতেছে বললেও তেমন কাউকে দেখা যায়নি। সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই। বন্যার সঙ্গে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক বেশি ভোগান্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম রাজু বলেন, রাত ৩টার দিকে বুক সমান পানি দিয়ে ছোট সন্তানকে মাথায় নিয়ে পরিবারসহ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। চারদিকে থইথই পানি। ঘরবাড়ি সব ডুবে গেছে। জিনিসপত্র কোনো কিছুই বের করতে পারিনি।

কিসমত ঘনিয়ামোড়া এলাকার বাসিন্দা লোকমান হোসেন বলেন, ঘরের ছাদ পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। আটকে পড়াদের উদ্ধারে দুই-একটি নৌকা কাজ করলেও পানির স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সহযোগিতা বেশি প্রয়োজন। দুইদিন ধরে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক না থাকায় আরও কষ্ট পোহাতে হচ্ছে। এছাড়া ভারতের ত্রিপুরায় ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে বলে জেনেছি। এতে এদিকে পানির চাপ আরও বাড়ার সম্ভাবনা আছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অ. দা.) মো. আবুল কাশেম বলেন, নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতো পানি আগে কখনও দেখা যায়নি। মানুষ উদ্ধারেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমরা অসহায় হয়ে পড়েছি। পরিস্থিতি খুবই খারাপ। এখনও বৃষ্টির সঙ্গে পানি বাড়ছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, উপজেলার চিথলিয়া, সলিয়া ও অলকা এলাকায় অনেক মানুষ আটকা পড়েছেন। রাত থেকে ফায়ার সার্ভিস ও শিক্ষার্থীদের নিয়ে উদ্ধার কাজ চলছে। কিন্তু নৌকার সংকট থাকায় ও পানির স্রোতের জন্য ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। এ মুহূর্তে স্পিডবোটের প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনীতে টানা তিনদিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা আছে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, সেনাবাহিনী ও কোস্টগার্ডের একটি টিম স্পিডবোট নিয়ে দ্রুতই বন্যা দুর্গতদের উদ্ধারে যাবে। জেলা শহর থেকে নদী পথ না থাকায় পরিবহনে করে স্পিডবোট নিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় উদ্ধারে কাজ করছে স্থানীয় বিজিবি সদস্যরা।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে

আন্দোলন শুরুর আগেই পরাজয় মেনে নিয়েছেন মোদি: অভিজিৎ দীপকে
আন্দোলন শুরু হওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরাজয় মেনে নিয়েছেন বলে দাবি করেছেন ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের গণগ্রেপ্তার…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ২ ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ!
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!

ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হ*ত্যা, গ্রেপ্তার সিএনজিচালক!
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়ি ফেরার পথে সিএনজিচালক সুমনের অটোরিকশায় ওঠার…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!

৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা, ভবনে ফাটল, বিদ্যুৎ বিচ্ছিন্ন!
পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। এতে বিভিন্ন স্থাপনায় ফাটল ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির ছয়টি প্রদেশে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!
শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানো, আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—জীবনের শুরুটা ছিল আমিনুল হক মাখনের জন্য কঠিন। কখনো ইট ভেঙেছেন, কখনো…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়