প্রচ্ছদ    বিনোদন   প্রকাশ্যে ‘আদিপুরুষ’, এর ট্রেইলার

প্রকাশ্যে ‘আদিপুরুষ’, এর ট্রেইলার

১০ মে ২০২৩ ০৩:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রূপালি জগৎ ডেস্ক:
ছবির প্রথম টিজার প্রকাশের পর থেকেই কটাক্ষের শিকার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। ছবির নিম্ন মানের ভিএফএক্স এবং বিশেষ করে রাবণ বেশে সাইফ আলি খানের লুক নিয়ে অনলাইন দুনিয়ায় একের পর এক কটাক্ষ শুরু হয়েছিল। একগাল দাড়ি আর ছোট করে কাটা চুল। চোখে কাজল পরে ‘ছোটে নবাব’-এর এই লুককে খুব একটা ভালো চোখে দেখেনি নেটদুনিয়া। অবশেষে মঙ্গলবার প্রকাশ্যে এলো ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার।
তবে এবার কোনো তাল কাটেনি। ছবির ট্রেলার দেখে আপাতত খুশি অনুরাগীরা। ‘রামায়ণ’ অনুকরণে তৈরি এই ছবিতে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন প্রভাস। সীতার চরিত্রে রয়েছেন কৃতী শ্যানন। ট্রেলারে মহাকাব্যিক যুদ্ধের ঝলক থেকে শুরু করে প্রভাসের গুরুগম্ভীর গলায় সংলাপ কিংবা হনুমানের লঙ্কাকাণ্ড— সবই দর্শকের মন জয় করে নিয়েছে। কিন্তু রাবণ চরিত্রকে দু’বার মাত্র দেখানো হয়েছে। প্রথমে সীতা হরণ পর্বে রাবণের ছদ্মবেশ দেখানো হয়েছে। ট্রেলারের শেষে একবার মাত্র সইফের চোখ দেখানো হয়েছে। তাতেই প্রশ্ন উঠছে, নির্মাতারা কি বিতর্ক এড়াতে এ বার একটু সাবধানী পদক্ষেপ নিলেন।
একটি সূত্র বলছে, এর আগে সমালোচনার জেরে রাবণের চরিত্রটির লুক নতুন করে তৈরি করতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু এখনও সেই লুক নিয়ে তারা যথেষ্ট কনফিডেন্ট নন। তাই ছবির ট্রেলারে আপাতত তারা রাবণকে কিছুটা আড়ালেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যাবতীয় চমক তা দর্শকরা একেবারে সিনেমা হলে দেখবেন।
‘আদিপুরুষ’-এর ভিএফএক্স নিয়ে বিতর্ক দানা বাঁধার পর ছবির পরিচালক ওম রাউত একটি বিবৃতিতে লেখেন, ‘‘আদিপুরুষ শুধুই একটা ছবি নয়, বরং প্রভু শ্রীরাম এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল প্রতিফলন। তাই দর্শককে বড় পর্দায় একটা সামগ্রিক ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের এই ছবিটার পেছনে আরও সময় দিতে হবে।’’
এদিকে মঙ্গলবার মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে মুক্তির আগে নেটদুনিয়ায় ফাঁস হয়ে যায় ‘আদিপুরুষ’-এর ট্রেলার। আগামী ১৩ জুন ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে হবে ছবির প্রিমিয়ার। তার পর ১৬ জুন ছবিটি দেশে মুক্তি পাবে। এদিকে আগামী ২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবিটির। কিন্তু শাহরুখের ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ায়, ফিল্ম ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, ‘আদিপুরুষ’-এর ব্যবসা ভালোই হতে পারে। এখন দেখার বিষয় যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে ছবিটি দর্শকদের মন জয় করতে পারে কী না?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিশ্ব শিশু দিবস এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)…
 ৮ অক্টোবর ২০২৬    ঢাকা

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ
সমবায় আইন ও উপ-আইন অমান্য করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর আগামী শনিবার (১০ অক্টোবর) চিটাগাং ক্লাব লিমিটেডে আহ্বান করা…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় মো. হাফিজুর রহমান শিকারী (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, ৬ মাস পর মারা গেলেন নার্স বিথী!

পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, ৬ মাস পর মারা গেলেন নার্স বিথী!
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠার প্রায় ছয় মাস পর মারা গেলেন বিথী আক্তার (২৫) নামে…
 ৮ অক্টোবর ২০২৬    ঢাকা