প্রচ্ছদ    রাজধানী   আমরা দেশ রক্ষার প্রস্তাব নিয়ে...

আমরা দেশ রক্ষার প্রস্তাব নিয়ে ময়দানে আছি -হোসাইন মোহাম্মদ সেলিম

২৯ জুন ২০২২ ০২:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, চলমান ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় উগ্রবাদের মতো সঙ্কটগুলো মোকাবেলা করতে হলে পারস্পরিক দোষাদোষি-হানাহানি বাদ দিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। হেযবুত তওহীদ জাতিকে ঐক্যবদ্ধ করার সেই রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে। আমরা দেশ রক্ষার প্রস্তাব নিয়ে ময়দানে আছি।
আজ মঙ্গলবার  রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত হয়ে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। উত্তরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘হুজুগ, গুজব ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ।
হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, করোনা মহামারির ফলে কর্মহীনতা, বিক্ষুব্ধ রাজনৈতিক অঙ্গন, ধর্মীয় অসহিষ্ণুতা ইত্যাদি সব মিলিয়ে আমাদের দেশ এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। এই সংকটের সুযোগ নিয়ে অনেকে চেষ্টা করবে লুটতরাজ করতে, পণ্য মজুদ করে, নানা উপায়ে স্বার্থ হাসিল করতে। রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা হয়ত চেষ্টা করবে বাংলাদেশকে শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের ষোলো কোটি মানুষের দায়িত্ব আছে দেশটাকে রক্ষা করার জন্য। এ জাতীয় জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটার আগেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বর্তমান এই সংকট মোকাবেলা করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই।
তিনি বলেন, কোনটা ন্যায়, কোনটা অন্যায় তার চূড়ান্ত মানদণ্ড হিসাবে আল্লাহর বিধানকে মেনে নেওয়াই হচ্ছে ঐক্যের একমাত্র সূত্র। আমাদের দেশের সকল হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সকলকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। স্বার্থচিন্তার কারণে দেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না। দেশ ধ্বংস হলে কেউই রক্ষা পাবে না। তিনি আরো বলেন, এই সংকটকালে ভয় পেয়ে কেউ কেউ হয়ত দেশ ছেড়ে পালাবে, কেউ আবার সুযোগ বুঝে দেশে ঢুকবে। কিন্তু আমাদের দেশের জনগনের মুক্তি হবে না। সেই মুক্তির জন্য আসলে কী করণীয় সেই রূপরেখা হেযবুত তওহীদ তুলে ধরছে। আমরা দেশকে রক্ষার প্রস্তাব নিয়ে ময়দানে আছি। আমরা সবসময় জাতির কল্যাণে কথা বলেছি। আমরা বলেছি প্রয়োজনে বাংলাদেশের মাটিতে জীবন দেব, তবু দেশ ছেড়ে পালাব না, বাংলাদেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না ইনশা’আল্লাহ।
হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ধর্মকে ব্যবহার করে ব্যবসা, অপরাজনীতি, কায়েমি স্বার্থ উদ্ধার করা, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, গুজব-হুজুগ সৃষ্টি করা বন্ধ করতে হবে। যেহেতু এই দেশের প্রায় ৯০% জনসংখ্যা মুসলমান, তাদের ধর্মানুভূতিকে ব্যবহার করে, ঈমানকে হাইজ্যাক করে বারবার এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। কেউ তাদের ঈমানকে ব্যবহার করে রাজনীতি করেছে, কেউ জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছে, কেউ কাড়ি কাড়ি টাকা কামিয়েছে। এগুলো বন্ধ করার উপায় একটাই, ইসলামের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রসুলের ইসলামের প্রকৃত রূপ জনসম্মুখে তুলে ধরতে হবে। তাহলেই মানুষ পরিষ্কার বুঝতে পারবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আল্লাহর হুকুম আর কোনটা ধর্মব্যবাসয়ীদের বানানো শরিয়াহ, কোনটা রাসুলুল্লাহর নির্দেশ আর কোনটা মিথ্যা ফতোয়া। এটা যখন জনগণের সামনে পরিষ্কার হবে তখন আর কেউ তাদের ঈমানকে হাইজ্যাক করতে পারবে না। ইসলামের প্রকৃত রূপ, প্রকৃত ইতিহাস ও আদর্শ জাতির সামনে তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির কাজটি আমরা করছি।
তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, আসুন একটা কথার উপর ঐক্যবদ্ধ হই, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে পুরো জাতি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি। যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইনশা’আল্লাহ হলফ করে বলতে পারি, এই সংকট আমরা মোকাবেলা করতে পারব। আমাদের কাউকে না খেয়ে মরতে হবে না, বিনা চিকিৎসায় মরতে হবে না, কেউ বস্ত্রের অভাবে কষ্ট পাবে না, শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না। এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। ঐক্যবদ্ধ জাতিসত্ত্বা গড়ে তুলতে পারলে সাম্রাজ্যবাদী অস্ত্রব্যবসায়ী পরাশক্তিধর সন্ত্রাসবাদী রাষ্ট্রগুলোর লোলুপদৃষ্টি থেকে আমাদের এই প্রিয় জন্মভূমি নিরাপদ থাকবে। আল্লাহও তখন আমাদেরকে সাহায্য করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি খাদিজা খাতুন, সিলেট বিভাগীয় আমির মো. আলী হোসেন, বরিশাল বিভাগীয় আমির মো. আলামিন সবুজ, কেন্দ্রীয় নারী ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, প্রচার বিষয়ক সম্পাদক শফিকুল আলম উখবাহ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস এম সামসুল হুদা, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সুলতানা রাজিয়া, উত্তরা ও গাজীপুর জোনের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানী, মিরপুর শাখার সভাপতি আব্দুল হক বাবুল সহ স্থানীয় হেযবুত তওহীদের নেতাকর্মীরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর