প্রচ্ছদ    বিনোদন   ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক,...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক, ইতিহাস গড়ল ‘দুনিয়া টাকার গোলাম’!

৩১ অক্টোবর ২০২৬ ০১:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশি নাটকের ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে সামাজিক ধারাবাহিক ‘দুনিয়া টাকার গোলাম’। ইউটিউবে নাটকটির মোট ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে। বড় কোনো তারকা কিংবা বিশাল বাজেট ছাড়াই গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের মন জয় করেছে প্র্যাঙ্ক কিংস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ধারাবাহিক। মাত্র ৪৬ পর্বেই শত কোটি ভিউয়ের এই অর্জন বাংলা নাটকের ডিজিটাল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা নাটকটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কাড়ে। নির্মাতা সাইদুর রহমান সবুজের পরিচালনায় প্রচলিত পারিবারিক নাটকের বাইরে গিয়ে এতে যুক্ত করা হয়েছে হালকা অ্যাকশন, রহস্য ও রোমাঞ্চ। পরিচিত তারকাদের ওপর নির্ভর না করে গল্পের শক্তি এবং অভিনয়শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় ধারাবাহিকটি জনপ্রিয়তা অর্জন করেছে।

‘দুনিয়া টাকার গোলাম’-এর ভিউ ছাড়াল ১০০ কোটি

পরিচালক সাইদুর রহমান সবুজ দৈনিক কালবেলাকে জানান, গতানুগতিক পারিবারিক নাটকের ধারা থেকে বেরিয়ে পারিবারিক আবহের সঙ্গে অ্যাকশন ও থ্রিলের মিশ্রণ ঘটানো হয়েছে। তারকানির্ভর কাস্টিংয়ের পরিবর্তে পুরো দলের সমন্বিত প্রচেষ্টাই এই সাফল্যের অন্যতম কারণ। নাটকটির একটি পর্ব প্রকাশের মাত্র ১১ ঘণ্টায় ১ কোটি ভিউ পাওয়ার ঘটনাও দর্শকদের আগ্রহের প্রমাণ বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
‘দুনিয়া টাকার গোলাম’-এর ভিউ ছাড়াল ১০০ কোটি

নাটকটির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন আর্থিক সজীব। তার ভাবনায় উঠে এসেছে অর্থের প্রতি মানুষের অন্ধ মোহ এবং এর কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্কের পরিবর্তনের চিত্র। কীভাবে টাকার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব তৈরি হয়, রক্তের সম্পর্কের চেয়ে অর্থ বড় হয়ে ওঠে কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে একজন মানুষ পরিবারে অবহেলার শিকার হন—এসব বাস্তবতা তুলে ধরা হয়েছে ধারাবাহিকটিতে।

চিত্রনাট্যকার আর্থিক সজীব জানান, বিশ্বজুড়ে প্রচলিত কনটেন্টের ধারা এবং নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর চাহিদা বিবেচনায় রেখে সচেতনতামূলক এই গল্পের পরিকল্পনা করা হয়েছিল। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের আর্থিক টানাপোড়েন এবং চারপাশের সামাজিক বাস্তবতা থেকেই গল্পের উপাদান সংগ্রহ করেছেন তিনি। প্রতিটি পর্বের শেষে দর্শকদের আগ্রহ ধরে রাখতে রাখা হয়েছে রহস্য ও নাটকীয়তা। শত কোটি ভিউয়ের এই অর্জনের কৃতিত্ব দর্শকদের দিয়েছেন তিনি। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে নয়, গল্পের স্বাভাবিক গতির ওপর নির্ভর করেই ধারাবাহিকটির সমাপ্তি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন এই চিত্রনাট্যকার।

ধারাবাহিকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। প্রধান চরিত্রে রয়েছেন শোয়েব শান্ত, লামহা আনসু ও তৈয়েবা তুলনা। এ ছাড়া শফিউল রাজ, ঈশান সাব্বির, সুমন পাটোয়ারী, মুকুল সিরাজ, ফাবিহা ফ্রিয়া, বাঁধন খান, মাসুদ আলম, রাজ আরিয়ান ও মাসুদ হারুনসহ আরও অনেকে অভিনয় করেছেন।

‘দুনিয়া টাকার গোলাম’-এর ভিউ ছাড়াল ১০০ কোটি

নাটকটির জনপ্রিয়তা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকাও রয়েছে উল্লেখযোগ্য। বিভিন্ন আবেগঘন দৃশ্য ও সংলাপের ছোট ছোট অংশ ফেসবুক রিলস, টিকটক ও ইউটিউব শর্টসে ছড়িয়ে পড়েছে। এসব ক্লিপের মাধ্যমে নতুন দর্শক নাটকটির প্রতি আগ্রহী হয়েছেন। পাশাপাশি প্রতিটি পর্বের তুলনামূলক সংক্ষিপ্ত দৈর্ঘ্য এবং শেষ মুহূর্তের নাটকীয়তা দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ বাড়িয়েছে।

‘দুনিয়া টাকার গোলাম’-এর ভিউ ছাড়াল ১০০ কোটি

তবে এত জনপ্রিয়তার মধ্যেও সমালোচনা রয়েছে। বিশেষ করে ৪০তম পর্বের পর কিছু দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে গল্প দীর্ঘ করার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করা হচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক পর্বগুলোর রহস্য ও নাটকীয়তা দর্শকদের একটি বড় অংশের আগ্রহ ধরে রেখেছে।

‘দুনিয়া টাকার গোলাম’-এর ভিউ ছাড়াল ১০০ কোটি

এদিকে পাইরেসির আশঙ্কায় ওটিটি প্ল্যাটফর্মে প্রচারের পরিকল্পনা থেকে সরে এসে ইউটিউবেই নিয়মিত পর্ব প্রকাশের সিদ্ধান্ত নেয় নির্মাণসংশ্লিষ্টরা। ভবিষ্যতে নাটকটির প্রোডাকশন ভ্যালু ও অভিনয়শিল্পীদের তালিকা আরও সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

সব মিলিয়ে ‘দুনিয়া টাকার গোলাম’-এর ১০০ কোটি ভিউয়ের মাইলফলক বাংলা নাটকের ইউটিউবভিত্তিক দর্শকপ্রিয়তার একটি উল্লেখযোগ্য ঘটনা। তারকানির্ভরতা ছাড়াও শক্তিশালী গল্প ও দলীয় প্রচেষ্টায় যে বিপুল দর্শকের কাছে পৌঁছানো সম্ভব, ধারাবাহিকটির সাফল্য সেই সম্ভাবনাকেই সামনে এনেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় মানুষের দলটির প্রতি আবেগের কথা তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত