প্রচ্ছদ    ময়মনসিংহ   ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের...

ইট ভাঙা, কৃষিকাজ আর মানুষের সহযোগিতায় পড়াশোনা, আজ বিসিএস ক্যাডার মাখন!

১০ অক্টোবর ২০২৬ ০৪:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারানো, আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই—জীবনের শুরুটা ছিল আমিনুল হক মাখনের জন্য কঠিন। কখনো ইট ভেঙেছেন, কখনো রডের কাজ করেছেন, করেছেন কৃষিকাজ ও টিউশনি। নিজের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে শৈশবের অনেক আনন্দ। তবে দারিদ্র্যের কাছে হার মানেননি তিনি। পরিবারের সদস্যদের ভালোবাসা, গ্রামবাসীর সহযোগিতা আর নিজের কঠোর পরিশ্রমে সেই মাখনই আজ বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। ৪৬তম বিসিএসের পর ৪৯তম বিশেষ বিসিএসেও শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত হয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে আনন্দিত পরিবার ও এলাকাবাসী।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কান্দানিয়া ভাটিপাড়ায় জন্ম আমিনুল হক মাখনের। শৈশবেই বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন তিনি। মাত্র ছয়-সাত মাস বয়সে মা চলে যাওয়ার পর বাবার কাছেই বড় হতে থাকেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় মাকে দেখার সুযোগ হয় তাঁর। কিন্তু সেই আশ্রয়ও বেশিদিন স্থায়ী হয়নি। ২০১২ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান মাখন। এরপর চাচা-চাচি, দাদি ও ফুফুরা তাঁকে আগলে রাখেন।

অভাবের সংসারে পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ার সময় ইট ভাঙা ও রডের কাজ করেছেন। পাশাপাশি করেছেন কৃষিকাজ। নবম শ্রেণি থেকে শুরু করেন টিউশনি। নিজের উপার্জনের টাকা দিয়ে পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করতেন। অন্যদিকে, তাঁর পড়াশোনা চালিয়ে নিতে এগিয়ে আসেন গ্রামের মানুষ। কেউ দিয়েছেন টাকা, কেউ কিনে দিয়েছেন খাতা-কলম, পোশাক কিংবা পরীক্ষার ফরম পূরণের খরচ।

আরও পড়ুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে আমিনুল হক মাখন জানান, তাঁর পড়াশোনার মোট খরচের প্রায় ৯৫ শতাংশই এসেছে গ্রামবাসীর সহযোগিতা থেকে। পরিবারের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। চাচা রিকশা চালিয়ে সংসার চালাতেন, আর তাঁদের বসবাস ছিল মাটির ঘরে। এমন পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ গড়তে পড়াশোনাকেই একমাত্র অবলম্বন হিসেবে বেছে নেন তিনি।

মাখন বলেন, ছোটবেলায় বন্ধুরা যখন মাঠে খেলত কিংবা বেড়াতে যেত, তখন তাঁকে কাজ করতে হতো। শিশু বয়সে এসব কষ্ট সহ্য করা কঠিন ছিল। অনেক সময় মনে হতো, সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। তবুও পড়াশোনা ছাড়েননি। অভাব আর প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখেছেন নিজের পায়ে দাঁড়ানোর।

২০১৫ সালে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০১৭ সালে শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন মাখন। এরপর ভর্তি হন তাঁর স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও আর্থিক সংকট থেকে মুক্তি মেলেনি। শিক্ষাবৃত্তি ও টিউশনি করে চালিয়ে যান পড়াশোনা। প্রতিদিন প্রায় সাত কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কলেজে যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শুরু করেন সরকারি চাকরির প্রস্তুতি।

আমিনুল হক মাখন জানান, ২০২১ সালের মার্চ থেকে চাকরির প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দেন তিনি। কোনো কোচিং সেন্টারে ভর্তি না হয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সহায়তায় প্রস্তুতি নেন। একের পর এক বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পাঁচটি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। অবশেষে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পাশাপাশি ৪৯তম বিশেষ বিসিএসেও শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত হয়েছেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রমের এই স্বীকৃতি তাঁর জীবনের অন্যতম বড় অর্জন।

মাখনের জীবনের কঠিন সময়গুলোতে বাবা-মায়ের মতোই পাশে ছিলেন চাচা আবদুল খালেক ও চাচি মিনারা খাতুন। নিজেদের সন্তানের মতো করে তাঁকে বড় করেছেন তাঁরা। ভাতিজার সাফল্যে আবেগাপ্লুত চাচা আবদুল খালেক বলেন, সাত মাস বয়সে মাকে হারানোর পর অনেক কষ্ট করে মাখনকে বড় করেছেন। কখনো তাঁকে ভাতিজা হিসেবে আলাদা করে দেখেননি। তাঁর এই সাফল্যে পরিবারের সদস্যদের দীর্ঘদিনের কষ্ট যেন সার্থক হয়েছে।

চাচি মিনারা খাতুনও মাখনকে নিজের সন্তানের মতোই লালন-পালন করেছেন। তিনি জানান, মাখনের বাবা মৃত্যুর আগে তাঁকে নিজের সন্তানদের সঙ্গে মাখনকেও সমান চোখে দেখার কথা বলে গিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কখনো তাঁকে আলাদা করে দেখেননি। আজ মাখনের সাফল্যে তাঁর সেই ত্যাগ ও ভালোবাসাও যেন পূর্ণতা পেয়েছে।

শুধু পরিবার নয়, মাখনের পাশে ছিল পুরো গ্রাম। স্থানীয় বাসিন্দা মাসুদ করিম জানান, স্কুলজীবন থেকেই তাঁরা মাখনকে সহযোগিতা করেছেন। প্রয়োজন অনুযায়ী খাতা-কলম, পোশাক ও পড়াশোনার খরচ দিয়েছেন। কলেজে ফরম পূরণের সময়ও আর্থিক সহায়তা করেছেন। তাঁদের বিশ্বাস ছিল, মাখন একদিন সফল হয়ে এলাকার মুখ উজ্জ্বল করবেন। আজ তাঁর অর্জনে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

এত বড় সাফল্যের পরও মাখনের মনে রয়ে গেছে গভীর আক্ষেপ। যাঁদের ত্যাগ ও ভালোবাসা তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে, সেই বাবা ও দাদি তাঁর এই অর্জন দেখে যেতে পারেননি। মাখন জানান, তাঁর দাদি সব সময় বলতেন, একদিন তিনি বড় কর্মকর্তা হবেন। তাঁর বাবা নিজের জীবনেও অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু ছেলের সাফল্য দেখার সুযোগ পাননি। এই অপূর্ণতাই আজ তাঁর আনন্দের মধ্যে বেদনা হয়ে রয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাবিকুন্নাহার সিনথিয়ার সঙ্গে পরিচয় হয় মাখনের। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। জীবনের কঠিন সময়গুলোতে স্ত্রীর কাছ থেকেও মানসিক সমর্থন পেয়েছেন বলে জানান তিনি।

নিজের দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা থেকে মাখনের উপলব্ধি, জীবনে এগিয়ে যেতে সততা, পরিশ্রম ও ধৈর্যের বিকল্প নেই। পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে দোয়া করাও জরুরি। তাঁর বিশ্বাস, সততা, পরিশ্রম ও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে জীবনের নানা ক্ষেত্রে সফল হওয়া সম্ভব।

ইট ভাঙা থেকে বিসিএস ক্যাডার হওয়ার এই যাত্রা শুধু আমিনুল হক মাখনের ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি পরিবারের ত্যাগ, গ্রামবাসীর সহযোগিতা এবং প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর